স্টাফ রিপোর্টার, বালুরঘাট: মাস্ক না পড়ার কারণে গাড়ি আটকে দেওয়ায় পুলিশ কর্মীকে ধাক্কাধাক্কি করার অভিযোগ উঠল বিডিওর বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের ঘটনা।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে হরিরামপুরের বিডিও শ্রীমান বন্দোপাধ্যায় গাড়ি করে ফিরছিলেন। পথে বুনিয়াদপুর চৌমাথা মোড়ে গাড়ি চেকিংয়ের সময় এক পুলিশকর্মী গাড়িটি দাঁড় করালে তাঁর উপর অগ্নিশর্মা হয়ে ওঠেন মুখের মাস্ক না পড়ে ভেতরে বসে থাকা বিডিও।
অভিযোগ, মাস্ক পড়ার কথা বলতেই গাড়ি থেকে নেমে পুলিশ কর্মীকে রীতিমতো ধাক্কাধাক্কি করার পাশাপাশি দেখে নেওয়ারও হুমকি দেন তিনি। এই ঘটনার প্রতিবাদে সরব হন স্থানীয় মানুষজন ও অন্যান্য পুলিশকর্মীরা। অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে শাস্তির দাবিও করেন তাঁরা।
এবিষয়ে অভিযুক্ত বিডিও শ্রীমান বন্দোপাধ্যায় প্রথমে ধাক্কাধাক্কি ও দুর্ব্যবহারের কথা সরাসরি অস্বীকার করেন। পরবর্তীতে তিনি একথাও বলেন যে পুলিশ কর্মীকে ধাক্কা মেরে থাকলে ক্ষমাপ্রার্থী তিনি।
দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ সঠিক হলে বিডিওর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস তিনি দিয়েছেন।
The post মাস্ক ছাড়াই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বিডিও, প্রতিবাদ করায় পুলিশ কর্মীর ওপর চড়াওয়ের অভিযোগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Z33aZU