নয়াদিল্লি: মারুতি সুজুকি এবার খতিয়ে দেখছে ব্যবসা সম্প্রসারণের অঙ্গ হিসেবে গাড়ি ইজারা দেওয়ার দিকটা। গোটা দেশে ছড়িয়ে থাকা ডিলারদের মাধ্যমে খুচরো উপভোক্তাদের এমন পরিষেবা দেবার কথা পরিকল্পনা করা হয়েছে। একটি প্রজেক্ট টিম বছর খানেকে এই পরিকল্পনাটি দেখছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর। যদিও মারুতির পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।
প্রসঙ্গত, প্রতিযোগী হুন্ডাই এবং মহিন্দ্র এন্ড মহিন্দ্র ইতিমধ্যেই গাড়ি ইজারার ব্যবসায় রয়েছে। তারা এই কাজ করে যৌথভাবে কার লিজিং সংস্থার মাধ্যমে। মারুতিও এবার জুমকারের সঙ্গে গাঁটছড়া বাধছে । কবে থেকে এই গাড়ি ইজারা প্রকল্প শুরু হবে সেটা এখনও স্পষ্ট নয় তবে অন্যতম একটি সূত্র জানিয়েছে, মারুতি তার গাড়ি জুমকার এবং অন্যান্য প্লাটফর্মে দিচ্ছে। কিন্তু এবার যদি ডিলারদের মাধ্যমে প্ল্যান করে থাকে তাহলে তাহলে সেটা কোম্পানির পাশাপাশি ডিলারদের ও সাহায্য করবে।
এই উদ্যোগের ফলে কোম্পানি এবং ডিলারদের অতিরিক্ত আয় হবে যখন গোটা অটোমোবাইল ক্ষেত্রই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অর্থনৈতিক মন্দা, লকডাউন ইত্যাদি কারণে। গাড়ি ভাড়া দেওয়ার সাপেক্ষে ইজারা দেওয়া সাধারণের তুলনায় দীর্ঘমেয়াদী ব্যাপার কারণ অল্প সময়ের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে।
তবে সাধারণত কার লিজিং সংস্থাগুলি যাদের গাড়ি দেয় তাদের কাছে অপশন দেয় ইজারার সময় অতিক্রম করে গেলে ওই গাড়িটি কিনে নেবার অথবা অন্য গাড়ি ইজারা নেওয়ার। ইউরোপ আমেরিকার মত উন্নত দেশে গাড়ি ইজারা দেওয়ার বাজার বেশ জনপ্রিয়। মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়া এবং বিএমডব্লিউ ইন্ডিয়া কাস্টমাইজ লিজিং সার্ভিস অফার করে। এক্ষেত্রে তারা একেবারে নতুন স্টার্টআপ সংস্থা জুমকার রেভের উপর নির্ভর করে।
The post ব্যবসা বাড়াতে লিজে গাড়ি দিতে পারে মারুতি সুজুকি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zv8uet