স্টাফ রিপোর্টার , কলকাতা : উত্তরবঙ্গকে কার্যত ভাসিয়ে দিয়েছে বৃষ্টি। এমনটাই তথ্য মিলছে হাওয়া অফিস সূত্রে। দক্ষিণবঙ্গের তুলনায় সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি ছিল, কিন্তু এই পরিমাণ বৃষ্টি হবে তা বোঝা যায়নি। মূলত উত্তরের হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে বেশীরভাগ স্থানে ভারী বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টির তথ্যও মিলছে। দক্ষিনবঙ্গ বৃষ্টি শূন্য।
পশ্চিমের কয়েকটি জেলায় বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির খবর মিললেও, আজ আর সেই খবর নেই। সর্বত্রই বৃষ্টিহীন। এদিকে বর্ষা আসার ঠিক ঠিকানা নেই, অথচ তার আগেই কার্যত ভারী বৃষ্টি শুরু হয়েছে সেখানে। বৃষ্টির পরিমাণ দেখলে চোখ কপালে উঠতে পারে। জলপাইগুড়িতে ৯৯.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণ ৪৮.২ মিলিমিটার, কোচবিহারে ২২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মালদহে ৮.৪ মিলিমিটার, কালিম্পঙে ৫.০ ও দার্জিলিঙে ২.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের শুধুমাত্র পানাগড়ে ১.২ ও শ্রীনিকেতনে ১.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেশীরভাগ জেলা ও অঞ্চলের গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বেশীরভাগ জেলায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও অল্প বৃষ্টি হলেও হতে পারে।
এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় এটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যস্থলে এসে আরও গভীর হবে। পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৬মে এই নিম্নচাপ দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর সেটি ক্রমে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। ফের ঘুরে আসবে উত্তর ও উত্তর পূর্বদিকে। হাওয়া অফিস জানাচ্ছে সি সময়টাই বাংলার জন্য গুরুত্বপূর্ণ। ১৬ তারিখ পর্যন্ত বাংলায় এর কোনও প্রভাব পড়বে না। যা তাণ্ডব চলবে সমস্তটাই আন্দামানে। এই ঘুরে আসার সময় ঝড়ের অভিমুখ যদি বাংলার দিকে হয় তখন দক্ষিবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এর প্রভাব পড়তে পারে। তখন প্রচুর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সমগ্র দক্ষিণবঙ্গে।
The post বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, ছিটেফোঁটা বৃষ্টি দক্ষিণে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Z1Rmag