করোনা পৌঁছলো নোবেলের পরিবারে, কোভিড ১৯ পজিটিভ গায়কের বাবা

ঢাকা: একের পরে এক বিতর্ক লেগেই রয়েছে বাংলাদেশের উঠতি গায়ক মইনুল আহসান নোবেল। এবার দোসর হল করোনা। প্রাণঘাতী ভাইরাস পৌঁছে গেল গায়কের পরিবারে। করোনায় আক্রান্ত হয়েছে নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু। জানা যাচ্ছে ঢাকার এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে।

জানা যাচ্ছে, বিগত এক সপ্তাহ ধকে শরীর ভালো যাচ্ছে না নোবেলের বাবার। সাত দিন আগেই বেশ কিছু উপসর্গ ধরা পড়ে। তার পরেই তাঁর সোয়াব পাঠানো হয় ফরিদপুর মেডিক্যাল কলেজে। সেখান থেকেই পরীক্ষার ফলাফল এলেই জানা যায়, তিনি কোভিড ১৯ পজিটিভ। গোপালগঞ্জে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন নোবেলের বাবা। যদিও নোবেল সেখানে নেই। তিনি এই মুহূ্র্তে ঢাকায় নিজের ফ্ল্যাটে রয়েছেন।

সম্প্রতি নরেন্দ্র মোদী সম্পর্কে একটি কুরুচিকর পোস্ট করেছিলেন নোবেল। সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র বিতর্ক। আর সেই বিতর্কে পড়ে শেষমেশ ভারতের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন সঙ্গীত শিল্পী নোবেল। তিনি জানান গানের অ্যালবামের প্রচারের জন্য তিনি পোস্ট করেছিলেন। যদিও এর আগে সোশ্যাল মিডিয়াতে একের পর এক মন্তব্যের কারণে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) এর কার্যালয়ে ডাকা হয়। এরপরেই নিজের কাজের জন্যে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন তিনি।

রবিবার ফেসবুক লাইভে এসে তিনি ক্ষমা চেয়েছেন তিনি। বলেন, আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেলেছি। আমার ওপর অনেকে ক্ষিপ্ত হয়ে আছেন।আমি বারবার বলেছি এটা আমার গানের প্রমোশনের জন্য করেছি। আশা করি সবাই ফ্যামেলির সাথে সুন্দর ঈদ কাটাবেন। আবারও বলছি, সবাই আমাকে ক্ষমা করবেন।

এছাড়াও তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ৭ মাস আগেই গোপনে বিয়ে সেরেছেন। এটা তাঁর তৃতীয় বিয়ে। ২০১৯ এর ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিল নামে এক যুবতীকে বিয়ে করেন নোবেল। সেই বিয়ের সার্টিফিকেট প্রকাশ্যে এসেছে। এমনকি যুবতীর থেকে ৫ লক্ষ টাকা পণও নিয়েছেন তিনি। আরও বিতর্কের বিষয় হল, স্ত্রীকে নাকি তিনি রোজ মারধরও করেন বলে শোনা যায়।

নোবেল তাঁর স্ত্রীকে নিয়ে যেই ফ্ল্যাটে থাকেন সেখানে অনেকেরই যাতায়াত আছে। তাঁদের মধ্যেই কয়েকজন জানিয়েছেন এটি নোবেলের তৃতীয় বিয়ে। এর আগে নোবেল বিয়ে করেন রিমি নামে এক মহিলাকে। রিমিই নোবেলকে ডিভোর্স দেন। তার পরে এক আত্মীয়ার সঙ্গে নাকি সংসার পেতেছিলেন এই উঠতি গায়ক। আর তার পরে এই তৃতীয় বিয়ে। যদিও নোবেল এই অভিযোগ স্বীকার করেননি।

The post করোনা পৌঁছলো নোবেলের পরিবারে, কোভিড ১৯ পজিটিভ গায়কের বাবা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yPz8hM
Post a Comment (0)
Previous Post Next Post