হোম ডেলিভারি দেওয়া হতে পারে পেট্রোল-সিএনজি

নয়াদিল্লি: দোরগড়ায় ডিজেল পৌঁছে দেবার পর এবার সরকার বিবেচনা করছে গ্রাহকদের পেট্রোল এবং সিএনজি হোম ডেলিভারি করার বিষয়ে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এমনটাই জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে নতুন ফুয়েল রিটেইলিং মডেল চালু করার বিষয়টি খতিয়ে দেখছে। এর ফলে পেট্রোল ডিজেল সিএনজি এলএনজি এবং এলপিজি পাওয়া যাবে একই জায়গায়।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দেশের সর্ববৃহৎ ফুয়েল রিটেইলার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন‌ মোবাইল ডিসপেন্সার মারফত চালু করে ডিজেল হোম ডেলিভারি। তবে এই পরিষেবা কতিপয় কয়েকটি শহরে পাওয়া যাচ্ছে। তবে দাহ্য পদার্থ হওয়ার একেবারে বাড়ির দরজায় পেট্রোল এবং সিএনজি ডেলিভারি করার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। সেক্ষেত্রে সুরক্ষিত ও নিরাপদ অনুমোদিত কোন পদ্ধতি বের বের হওয়া দরকার।

১১টি রাজ্যে ৫৬টি নতুন সিএনজি স্টেশন উদ্বোধনের একটি অনুষ্ঠানে ধর্মেন্দ্র প্রধান বলেন, সরকার ইতিমধ্যেই শুরু করেছে ডিজেলের জন্য মোবাইল ডিসপেন্সার। এদিকে সরকারি বিবৃতিত উল্লেখ করা হয়েছে, এবার সেটা সম্প্রসারণ করতে হবে পেট্রোল এবং এল এন জির জন্য। যাতে বলা হয়েছে, প্রধান জানিয়েছেন ভবিষ্যতে জনগণ জ্বালানি হোম ডেলিভারি পাবে।

তিনি বিবেচনা করছেন যাতে দ্রুত ক্রেতারা কোন এক স্থানে যাবে এবং সেখান থেকে সব রকম জ্বালানি-পেট্রোল ডিজেল সিএনজি এলএনজি এবং এলপিজি পাওয়া যাবে। মন্ত্রীর বক্তব্য, সিটি গ্যাস নেটওয়ার্ক অটোমোবাইলের সিএনজি সরবরাহ করে এবং রান্নাঘরে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ করে তা দ্রুত ৭২ শতাংশ জনগণের আওতায় আসবে।

তিনি জানিয়েছেন, এবার দেশ গ্যাস ভিত্তিক অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে। ২০১৪ সালে যেখানে পাইপের মাধ্যমে গ্যাস (পিএনজি) দেওয়া হতো ২৫.৪ লক্ষ গ্রাহককে সেটা বেড়ে হয়েছে ৬০.৬৮ লক্ষ। তেমনি আবার ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কানেকশন ২৮০০০ থেকে বেড়ে ৪১,০০০ হয়েছে। পাশাপাশি সিএনজি ভেহিকেল ২২ লক্ষ থেকে বেড়ে ৩৪ লক্ষ হয়েছে।

The post হোম ডেলিভারি দেওয়া হতে পারে পেট্রোল-সিএনজি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ZQ7I6z
Post a Comment (0)
Previous Post Next Post