ওয়াশিংটন: ফের মৃত্যুমিছিল। বৃহস্পতিবারেও আমেরিকায় করোনায় মৃত্যু হল ১৭৫৪ জনের। জন হপকিন্স ইউনিভার্সিটির গত ২৪ ঘন্টার এই তথ্য সামনে এনেছেন।
মার্কিন মুলুকে করোনার জেরে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেছে ১৪ লক্ষ। একটি সমীক্ষা বলছে আসল সংখ্যাটা হল ১৪ লক্ষ ৫০ হাজারেরও বেশি। এরমধ্যে মৃত্যু হয়েছে ৮৬ হাজারের বেশি মানুষের। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫৩ হাজার।
দেশের মধ্যে নিউইয়র্কের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে মোট আক্রান্ত ৩ লক্ষ ৪৩ হাজারের বেশি। এর মধ্যে ২২ হাজারের বেশি মৃত্যু হয়েছে। নিউজার্সিতে ১লক্ষ ৪১ হাজার। এরমধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১০ হাজার মানুষের। রোজ লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা।
মিচিগানে ৪৯ হাজার আক্রান্তের মধ্যে ৪৭৮৭ জন লোকের মৃত্যু হয়েছে। টেক্সাসে ৪৩ হাজার আক্রান্তের মধ্যে ১২১৬ জন সুস্থ হয়ে উঠেছেন। ফ্লোরিডাতে ৪২ হাজার আক্রান্তের মধ্যে ১৮২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। ক্যালিফোর্নিয়াতে আক্রান্তের সংখ্যা ৭১ হাজার এর মধ্যে ২৯৩৪ জনের মৃত্যু হয়েছে।
মার্কিন রাস্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা ভ্যাকসিন আমেরিকা হাতে পাবে এবছরের মধ্যেই। ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে ফক্স নিউজের “টাউন হল” নামক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি আশা করেন এ বছরের শেষের মধ্যে আমেরিকার যাতে চলে আসবে করোনা ভাইরাসের ভ্যাকসিন।
বিশ্বজুড়ে ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ মৃত্যু হয়েছে। আমেরিকার পরেই মৃত্যুর তালিকায় রয়েছে ইতালি, ব্রিটেনের মত বিশ্বের প্রথম সারির দেশগুলি। চতুর্থে রয়েছে ফ্রান্স ও পঞ্চম তালিকায় স্পেন। সারা বিশ্ব জুড়ে এই ভাইরাস প্রাণ কেড়েছে আড়াই লক্ষের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন ৩৫ লক্ষের বেশি মানুষ। পরিস্থিতি এগোচ্ছে ভয়ংকরের দিকে।
The post BREAKING: আবার ১৭৫৪ জনের মৃত্যু, ট্রাম্পের দেশে করোনা আক্রান্ত ১৪ লক্ষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2LAmcih