BREAKING: দেশজুড়ে আক্রান্ত ছাড়াল ৭৮ হাজার, করোনায় মৃত্যু বেড়ে ২৫৪৯

নয়াদিল্লি: দেশে মৃত্যু মিছিল থামছে না। ফের গত ২৪ ঘন্টায় শতাধিক করোনা মৃত্যুর সাক্ষী থাকল দেশ। স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩৪ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭২২ জন।

বুধবারের মৃত্যু ধরে দেশে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫৪৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৩ জন। এরমধ্যে ২৬ হাজার ২৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে।

যে হারে দেশে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে চিন্তায় রয়েছে সমগ্র দেশবাসী। লকডাউন করেও সম্পূর্ণ আয়ত্বে নেই পরিস্থিতি। আক্রান্তের বিচারে চিনের ঠিক নীচেই রয়েছে ভারত। চিনে মোট আক্রান্ত যেখানে ৮২ হাজার ৯২৯ জন। সেখানে ভারতে পেরিয়ে গেল ৭৮ হাজারের গণ্ডি।

বিস্তারিত আসছে…

The post BREAKING: দেশজুড়ে আক্রান্ত ছাড়াল ৭৮ হাজার, করোনায় মৃত্যু বেড়ে ২৫৪৯ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dLxexc
Post a Comment (0)
Previous Post Next Post