বৃষ্টি কেবলই আশা, শহরে দিনভর জারি হাঁসফাঁসে গরম

স্টাফ রিপোর্টার , কলকাতা : নামেই বৃষ্টির সম্ভাবনা। ফলপ্রসূ হচ্ছে না। ফলে সকাল থেকেই হাঁসফাঁস গরম অনুভূত হচ্ছে শহরে। বিগত্র এক সপ্তাহ ধরে এমনই আবহাওয়া হাল কলকাতার। আজ বৃহস্পতিবার। যথারীতি সকাল থেকেই শুরু হয়েছে বিশ্রী গরম। সকাল সাতটাতেও সূর্যের প্রখর রোদে গা নেওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৩৫ শতাংশ। বৃষ্টি হয়নি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। স্বাভাবিক নিয়মে হু হু করে বাড়ছে গরম। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বুধবার তা লাফিয়ে বেড়েছে পাঁচ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা সোমবার ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার তা দুই ডিগ্রি বাড়ে। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই মঙ্গলবার দুপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যায় পারদ। ওইদিন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৬ শতাংশ, সর্বনিম্ন ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টাতেও কলকাতায় বৃষ্টি হয়েছিল ছিটেফোঁটাই।

বৃহস্পতিবার যথারীতি বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা থাকে, ঝড়ো হাওয়ার সম্ভাবনাও থাকছে। এমন সম্ভাবনা গত এক সপ্তাহ ধরেই তৈরি হচ্ছে কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। ফল, দিনভর এমনকি রাতেও অস্বস্তিকর গুমোট আবহাওয়া। এদিন সকালে দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হয়েছে ২.২ মিলিমিটার। ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে সল্টলেকের সকালের পারদ। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমাণ যথাক্রমে ৬৮ ও ৪২ শতাংশ।

The post বৃষ্টি কেবলই আশা, শহরে দিনভর জারি হাঁসফাঁসে গরম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2WSZKX3
Post a Comment (0)
Previous Post Next Post