স্টাফ রিপোর্টার , কলকাতা : বৃষ্টি হলেও কলকাতায় সকালের তাপমাত্রা অনেকটাই বেশি ছিল। সকাল ৯টায় ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা একটু কম ছিল। সর্বোচ্চ ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯২ সর্বনিম্ন ৭০ শতাংশ। বর্ষা যে কতটা কাছে তা আবারও জানান দিচ্ছে আর্দ্রতার পরিমান। বৃষ্টি হয়েছে ৩.৪ মিলিমিটার। কলকাতা সংলগ্ন দমদমে বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার, সল্টলেকে বৃষ্টি হয়নি।
বুধবার মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৩ শতাংশ , সর্বনিম্ন ৫৬ শতাংশ। ওইদিন বৃষ্টির দেখা মেলেনি। আজ বৃহস্পতিবার শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৪ শতাংশ , সর্বনিম্ন ৫৬ শতাংশ। সোমবার বৃষ্টি হয়েছিল ২৪.৪ মিলিমিটার। তাপমাত্রা থাকার কথা ছিল সর্বোচ্চ ৩৬ থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেটাই হয়েছিল। অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু মেঘ এলাকাভিত্তিক ভাবে শক্তিশালী হয়নি , তাই বৃষ্টি মেলেনি। সোমবার যেমন কলকাতা সংলগ্ন হাওড়ার শালকিয়ায় বৃষ্টি হয় কিন্তু বেলগাছিয়া থেকে কদমতলা চত্বরে কয়েক পশলা বৃষ্টি বেশি কিছু হয়নি। গত ২৪ ঘণ্টায় দমদমে বৃষ্টি হয় ছিটেফোঁটা, সল্টলেকে বৃষ্টি হয়নি।
কলকাতায় গত সপ্তাহে রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল। উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছিল পারদ। আর্দ্রতার পরিমান যথারীতি চরমে ছিল। সর্বোচ্চ ৮৬ শতাংশ, সর্বনিম্ন ৪৪ শতাংশ। বৃষ্টি মেলেনি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ছিল। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল। শনিবার সকালে পারদ চড়ে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দমদমের তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।
The post চড়া পারদ দমাতে শহরে বৃষ্টি, ভোগান্তির আর্দ্রতাই দেখাচ্ছে আশা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30HFlrJ