ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল নিজামের চৌমহলা প্রাসাদের একাংশ

হায়দরাবাদ: ব্যাপক বৃষ্টির জেরে ভেঙে পড়ল হায়দরাবাদে চৌমহলা প্যলেসের একাংশ। জানা গিয়েছে, একটি ব্যালকনির ওপরের ছাদ বৃষ্টিতে ভেঙে পড়েছে। শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির জেরে এই দুর্ঘটনা ঘটে।

প্যালেসের সামনের তিনটি ব্যালকনি যা কিনা অন্যতম জনপ্রিয়, তার একটি ভেঙে পড়েছে বলে জানানো হয়েছে। চুন, মর্টার এবং কিছু কাঠের টুকরো মাটিতে পড়ে আছে।

পুলিশ অফিসার রমেশ কোটওয়াল জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে বারান্দার ছাদ পড়ে যায়, তবে সৌভাগ্যবশত এটিতে কোনও পথচারী আহত হননি।

বারান্দাটি পুনর্নির্মাণ এবং মেরামতের কথা চলছিল, কিন্তু করোনাভাইরাসের কারণে লকডাউন হয়ে যাওয়ায় সে কাজ বন্ধ করে দেওয়া হয়।

ছাদ ভেঙে পড়ার পরেই প্রাসাদটির সামনের অংশ পরিদর্শন করেছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে আরও ক্ষতি যাতে না হয়, সেই কারণে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। তবে বৃষ্টির জেরে মূল প্রাসাদের কোনও ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, চৌমহল্লা প্রাসাদে প্রধান চারটি প্রাসাদ রয়েছে। বর্তমানে এটি জনপ্রিয় পর্যটকদের আকর্ষণ বিন্দু হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে প্রায় ২০০ বছর আগে নির্মিত চৌমহল্লা প্রাসাদটি ইরানের তেহরানের শাহ প্রাসাদের সদৃশ বলে মনে করা হয়।

The post ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল নিজামের চৌমহলা প্রাসাদের একাংশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3g4F9a9
إرسال تعليق (0)
أحدث أقدم