ওয়াশিংটন: মৃত্যুমিছিল থেকে হয়তো রক্ষা পাচ্ছে আমেরিকা। শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হল ৩৮২ জনের। যারফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৫ হাজার ৭২৯ জন। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যাচ্ছে।
এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে এটাই আমেরিকায় একদিনে সর্বনিম্ন মৃত্যু। নইলে গত কয়েকদিন ধরে আমারিকায় মৃত্যু হচ্ছে প্রতিদিন গড়ে ৮০০ জনের।
বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক। রবিবার রাত সাড়ে ৮ টা (স্থানীয় সময়) পর্যন্ত আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৩ হাজারেরও বেশি।
বিস্তারিত আসছে…
The post চলতি সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু, করোনা মুক্তির রাস্তায় আমেরিকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ftszRp