স্টাফ রিপোর্টার, কলকাতা: ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে চট শিল্পকে চাঙ্গা করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মোদীর এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
বৃহস্পতিবার সোমেন মিত্র বলেন, ছ’বছর পর প্রধানমন্ত্রীর বাংলার কথা মনে পড়েছে। তাঁর প্রশ্ন, চট শিল্পকে চাঙ্গা করার কথা বলা হলেও যেসব চট শিল্প বন্ধ হয়ে গিয়েছে তা খুলবে কি করে তার কোন কথায় বলা হয়নি প্রধানমন্ত্রীর ভাষণে।
সোমেন মিত্র আরও বলেন চট শিল্প বন্ধ হয়ে যাওয়ায় চাষীরা পাট চাষে আগ্রহ হারিয়েছেন। সেইসব চাষীদের উৎসাহ ভাতা না দিলে পাট উৎপাদন কোথা থেকে হবে, সেই প্রশ্নও তুলেছেন প্রদেশ সভাপতি।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেস সভাপতির প্রশ্নগুলি হল- এক, যে সব বৃহৎ এবং প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী সিনথেটিক ব্যাগ তৈরী করেন তাঁদের ব্যবসাকে নিয়ন্ত্রণ করে পাটের ব্যাগ ব্যবহারের কেন্দ্রীয় আইন আনতে পারবেন তো ?
দুই, বাংলাদেশ থেকে যেভাবে অবাধে এবং কমদামে পাট আসে সেটা বন্ধ করতে পারবেন তো?
তিন, বাংলার যে জুট মিলের মালিকরা আপনার এক সাংসদের ছত্র ছায়ায় শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা লুট করে মিল বন্ধ করে দিয়েছে, সেই সব মিলে আবার কাজ চালু করাতে পারবেন তো ?
চার, বাংলার কৃষকরা এমনিতেই পাট চাষ থেকে দূরে থাকছেন; এখানে পাট চাষ প্রায় বন্ধ হয়ে গেছে। পাটচাষীদের উৎসাহ ভাতা এবং পাট উৎপাদনের দ্বিগুণ এমএসপি দেবেন তো ?
সবশেষে মোদীকে তাঁর পরামর্শ, এই কাজগুলো আগে করুন না হলে আপনার আগের ভাষণের মত আরও একটি জুমলা সংযোজিত হবে।
The post “ছ’বছর পর আপনার বাংলার চট শিল্পের কথা মনে পড়ল”, মোদীকে কটাক্ষ সোমেনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UChwgX