আমাদের ওপর পুলিশি অত্যাচার চলছে, নবান্নে মুখ্যমন্ত্রীকে জানালেন দিলীপ ঘোষ

কলকাতা: রাজ্যে বিজেপির ওপর পুলিশি অত্যাচার চলছে, ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না৷ বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠকের পর জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

তিনি আরও জানিয়েছেন,পুলিশি অত্যাচার, ত্রাণ ছাড়াও আমফান নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ আমাদের সমস্যা,মতামত জানিয়েছি বৈঠকে৷ এর আগে রাজ্য সরকারকে ২ টি চিঠি দিয়েছিলাম৷ সেকথাও উল্লেখ করেছি৷ তবে প্রশ্নের উত্তর দেননি মুখ্যমন্ত্রী৷

৪ ঘন্টার সর্বদল বৈঠক শুরু হয়েছিল বিকেল তিনটেয়৷ সেই বৈঠক প্রায় সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলে৷ ওই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও যোগ দেন জয়প্রকাশ মজুমদার ও মনোজ টিগ্গা৷

রাজ্যে লাফিয়ে বাড়ছে মারণ করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে করোনা ও লকডাউন পরবর্তী কার্যকলাপ নিয়ে আলোচনা হয়৷

রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। আনলক ১ পর্বে আমজনতা রাস্তায় বেরোতেই হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একটানা লকডাউনেও মেলেনি ফল।

এদিন নবান্নে মমতা বলেন, ৩০ জুন পর্যন্ত লকডাউন করাই রয়েছে। ৩১ জুলাই পর্যন্ত যাবতীয় ছাড়সহ লকডাউন চলবে। পরে মুখ্যমন্ত্রী জানান, ৩১ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন বা মেট্রো চালানোর কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের। সংক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরিক্ষা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, লকডাউন চললেও সোশ্যাল ডিসট্যান্সিং মেনে জুলাইয়ের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের অবশিষ্ট ৩টি পরীক্ষা হবে। তবে পঠনপাঠন শুরু হবে না কোনও স্কুল বা কলেজে। হবে না কোনও পরীক্ষাও।

The post আমাদের ওপর পুলিশি অত্যাচার চলছে, নবান্নে মুখ্যমন্ত্রীকে জানালেন দিলীপ ঘোষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31hsGf8
Post a Comment (0)
Previous Post Next Post