আসবেন মা, করোনা আতঙ্ক দূরে সরিয়েই শুরু পুজো প্রস্তুতি

স্টাফ রিপোর্টার,জলপাইগুড়ি: করোনা আতঙ্ক কাটিয়ে ক্রমশ ছন্দে ফিরছে জলপাইগুড়ি। রথ যাত্রার দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে শারদীয়া উৎসবের সূচনা হয়ে গেল জলপাইগুড়ি সেন পরিবারে।

দীর্ঘ তিনমাস লকডাউনের পর শুরু হয়েছে আনলক। করোনা আতঙ্ককে দূরে সরিয়ে রেখে আসন্ন শারদীয়া উৎসবের আনন্দে সামিল হতে দেবী দুর্গার কাঠামো পুজো সারলেন জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার বাসিন্দা তথা বিশিষ্ট চিকিৎসক ও জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক স্বর্গীয় ডাক্তার অনুপম সেনের পরিবার। বর্তমানে পুজোর আয়োজন করেন ডাক্তার অনুপম সেনের পুত্র অনির্বান সেন।

প্রতিবছর নিয়ম করে রথযাত্রার দিন দেবী দুর্গার কাঠামো পুজো হয় সেন বাড়িতে। পুজোর দিনগুলিতে প্রচুর মানুষের সমাগমে ভরে ওঠে সেন বাড়ির চত্বর। কিন্তু এবার করোনা আবহে তাতে খানিকটা ভাটা পড়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে হাতে গোনা লোক এসেছে কাঠামো পুজো দেখতে।

পূজোর পর নিয়ম অনুযায়ী কাঠামো চলে যাবে পালের বাড়িতে। এরপর নিয়ম করে প্রতিপদ থেকে ঘট বসা শুরু হয় এবং পঞ্চমী পুজোর দিন প্রতিমা মন্ডপে আসে। তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, এবারও সেই নিয়মের ব্যতিক্রম হবেনা।

সেন বাড়ির গৃহবধূ অপর্না সেন বলেন, “এতদিন লকডাউনের পর আজকে পুজোর আয়োজন করতে পেরে খুব ভালো লাগছে। মনেহচ্ছে আমরা করোনা আতঙ্ক কাটিয়ে ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরছি।” অপরদিকে শহরের পাল পাড়ায় দেখা গেলো ছন্দে ফেরার ছবি। শুরু হয়েছে দুর্গা সহ অন্যান্য প্রতিমা বানানোর কাজ।

ঘটনায় জলপাইগুড়ি দেশবন্ধু পাড়া এলাকার রতন পাল নামে এক প্রতিমা শিল্পী জানালেন করোনা আতঙ্কর মধ্যেও দুর্গা প্রতিমার অর্ডার আসা শুরু হয়েছে। তবে এবার বড় প্রতিমার অর্ডার এখোনো পাইনি। যা পেয়েছি সব ছোট প্রতিমার অর্ডার। বসে থাকার চেয়ে কাজ করা ভালো। তাই দুর্গা দুর্গা করে কাজ শুরু করলাম।

The post আসবেন মা, করোনা আতঙ্ক দূরে সরিয়েই শুরু পুজো প্রস্তুতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Z59Bdv
Post a Comment (0)
Previous Post Next Post