লাগামছাড়া সংক্রমণ, দেশে করোনা আক্রান্ত বেড়ে ৪,৫৬,১৮৩

নয়াদিল্লি: বেড়েই চলেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ফের ১৪৯৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩১২ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫৬ হাজার ১৮৩। দেশে করোনায় মৃত বেড়ে ১৪ হাজার ৪৭৬।

আনলক ১ পর্বে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়েছে আমজনতা। খুলে গিয়েছে সরকারি-বেসরকারি অফিস, কারখানা-সহ একাধিক প্রতিষ্ঠান। এরই মধ্যে দেশে করোনার সংক্রমণও পাল্লা দিয়ে বেড়ে গিয়েছে।

প্রতিদিন দেশজুড়ে হাজার-হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন অনেকে। দেশে চিকিৎসাধীন করোনা আক্রান্তের তুলনায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেশি। ভারতে করোনায় সুস্থতার হার ৫৬.২%।

দেশের মধ্যে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ মহারাষ্ট্রে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩৯ হাজার ১০।

মহারাষ্ট্রে করোনায় মৃত বেড়ে ৬ হাজার ৫৩১। দিল্লিতে করোনার সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের। শেষ ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৪৭ জন, যা কিনা একদিনের হিসেবে এখনও সর্বাধিক। শেষ ২৪ ঘন্টায় দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৭১১ জন।

নতুন করে মৃত্যু ও সংক্রমণের জেরে রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬,৬০২টি। মোট মৃতের সংখ্যা ২৩০১। দিল্লিতে সুস্থ হয়ে মোট মানুষের সংখ্যা ৩৯৩১৩ জন। সংক্রমণের নিরিখে দিল্লির ঠিক পরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৬০৩। তামিলনাড়ুতে করোনায় মৃত বেড়ে ৮৩৩।

The post লাগামছাড়া সংক্রমণ, দেশে করোনা আক্রান্ত বেড়ে ৪,৫৬,১৮৩ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CvyCGZ
Post a Comment (0)
Previous Post Next Post