কলকাতা টু মুম্বই, আপাত স্বস্তি দিয়ে থমকাল পেট্রোলের মূল্যবৃদ্ধি

স্টাফ রিপোর্টার কলকাতা : আপাত স্বস্তি। ১৮ দিন পর শহরে আর বাড়ল না কলকাতার পেট্রোলের দাম। মঙ্গলবারের মতোই দাম রইল ৮১.৪৫ টাকাই। স্বস্তি ডিজেলেও। দাম রইল ৭৪.৬৩ টাকাই। বিশ্ববাজারে তেলের দাম কমছে। কিন্তু তার কোনও প্রভাবই পড়নি কলকাতা সহ সারা দেশে। লকডাউনের কারণে তেলের দামবৃদ্ধি বন্ধ থাকার পর তা হু হু করে বাড়ছিল। ৭ জুন থেকে বাড়ছিল তেলের দাম। এখনও পর্যন্ত এই ১৮ দিনে এসে পেট্রোল ও ডিজেলে দাম আর বাড়ল না। এতদিন বাদ একদিন হলেও বিষয়টা স্বস্তিজনক তা বলা যেতেই পারে।

মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছিল ৮১.৪৫ টাকা , যা ছিল আগে ছিল ৮১.২৭ টাকা। দাম বেড়েছিল ১৮ পয়সা। ডিজেলের দাম হয়েছিল ৭৪.৬৩ টাকা। যা সোমবারে দাম ছিল ৭৪.১৪ টাকা। দাম বৃদ্ধি পেয়েছিল ৪৯ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম ফের বেড়ে ৭৯.৭৬ টাকাতে আটকেছে আর ডিজেলের দাম আটকেছে ৭৯.৪০-এ। চেন্নাইয়ে পেট্রোলের দাম থমকেছে ৮৩.০৪তে । মুম্বইয়ের এই দাম ৮৬.৫৪ তে আটকেছে। সারা দেশেই গত ৭ জুন থেকে ধাপে ধাপে বাড়ছে জ্বালানি তেলের দাম। তবে শহর বিশেষে বিভিন্ন রাজ্য সরকারের স্থানীয় শুল্কের তারতম্যের ফলে এই মূল্যবৃদ্ধির পরিমাণও ভিন্ন।

তবে বিশ্ববাজারের পরিস্থিতি যা-ই হোক না কেন, ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম আগামী দিনে আরও বাড়তে পারে। কারণ, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি করোনা-সংকট কাটিয়ে উঠতে জ্বালানির উপর বাড়তি শুল্ক ধার্য করতে পারে বলেও সূত্রের খবর। করোনাভাইরাসের জেরে হওয়া লকডাউনের সময় দু’মাস পেট্রল-ডিজেলের চাহিদা ৭০% কমে যাওয়ায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রল-ডিজেলের দাম বাড়ায়নি, যদিও গত মাসেই দেশে তেল পরিশোধন সংস্থাগুলির পেট্রল-ডিজেলের উৎপাদন খরচ এবং বিক্রির দামের ফারাক লিটার পিছু চার-পাঁচ টাকা বাড়ে। এ মাসে আনলক শুরু হতেই রাস্তায় যানবাহন বেড়েছে। পাশাপাশি চাহিদাও বেড়েছে পেট্রল-ডিজেলের। ২০ এপ্রিল থেকেই সরকার দফায় দফায় লকডাউন শিথিল করা শুরু করেছে দেশজুড়ে। তার জেরে এপ্রিল মাসের তুলনায় মে মাসে পেট্রল-ডিজেলের চাহিদা ৭০ শতাংশ বেড়েছে। বর্তমানে ওই দুই জ্বালানির চাহিদা গত ফেব্রুয়ারি মাসের তিন-চতুর্থাংশে পৌঁছেছে। জুন মাসে বিমান পরিষেবা শুরু হওয়ায় বিমান জ্বালানির চাহিদাও প্রচুর বাড়ে। পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসে পেট্রল বিক্রি হয়েছিল ৯,৭৩,০০০ মেট্রিক টন। মে মাসে বিক্রি হয়েছে ১৭,৬৯,০০০ মেট্রিক টন । এপ্রিল মাসের প্রায় দ্বিগুণ! ডিজেল বিক্রিও ৩২,৫০,০০০ মেট্রিক টন থেকে বেড়ে হয়েছে ৫৪,৯৫,০০০ মেট্রিক টন, অর্থাৎ ৭০ শতাংশ বৃদ্ধি! পেট্রল-ডিজেলের চাহিদা বৃদ্ধির সুযোগ নিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বর্তমানে রোজ অল্প অল্প করে ওই দুই জ্বালানির দাম বাড়িয়ে চলেছে।

The post কলকাতা টু মুম্বই, আপাত স্বস্তি দিয়ে থমকাল পেট্রোলের মূল্যবৃদ্ধি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2B2lLf2
Post a Comment (0)
Previous Post Next Post