বেঙ্গালুরু: ৫ জুলাইয়ের পর থেকে প্রত্যেক রবিবার কর্ণাটকে জারি থাকবে লকডাউন। করোনা নিয়ে বৈঠকের পর একথা জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
বেঙ্গালুরুতে একদিনে ৫৯৬ জন করোনা আক্রান্ত হওয়ার পরেই এই মিটিং ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই বিষয়ে আলোচনা করা হয়। জানানো হয়েছে, রবিবার প্রয়োজনীয় ও আপৎকালীন কাজ ছাড়া অন্য সব কিছু বন্ধ থাকবে।
একইসঙ্গে সোমবার থেকে নাইট কার্ফুর ক্ষেত্রেও বদল আনছে সরকার। আগে যেখানে রাত ৯ টা থেকে কার্ফু চালু হত, তা এখন থেকে চালু হবে রাত ৮ টা থেকে। তবে সকালে নাইট কার্ফু শেষের সময় একই রাখা হয়েছে।
এছাড়া রবিবারের পাশাপাশি শনিবারও সমস্ত সরকারি অফিস ছুটি বলে জানানো হয়েছে। অর্থাৎ সপ্তাহে ৫ দিন থাকছে কাজের দিন।
কর্নাটকে একদিনে ৯১৮ জন আক্রান্ত হওয়ার পরেই রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছে কর্ণাটক প্রশাসন। একদিনে মৃত্যু হয়েছে ১১ জনের। যার ফলে কর্নাটকে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯২৩ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭,২৮৭ জন, মৃত্যু হয়েছে ১৯১ জনের।
অন্যদিকে শনিবার নরেন্দ্র মোদী জানিয়েছেন, করোনা পরিস্থিতির বিচারে সুবিধাজনক অবস্থায় রয়েছে ভারত। অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থা ভালো। তবে যারা করোনার বিরুদ্ধে লড়ছেন, সেই স্বাস্থ্যকর্মীদের জন্য আমাদের আরোও সতর্ক হতে হবে। তাঁদের অবদানকে বিফলে যেতে দেওয়া যাবে না।
The post ৫ জুলাই থেকে রবিবার পুরোপুরি লকডাউন, নাইট কার্ফুতেও বদল আনল কর্ণাটক সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dA6BuQ