শঙ্কর দাস, বালুরঘাট: সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন করোনা আক্রান্ত তিন জন। বালুরঘাটের প্রয়াস আত্রেয়ী কোভিড হাসপাতাল থেকে তাঁদের ছুটি দেওয়া হয়েছে।
এদিন তাঁদের ফুলের তোরা মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয়। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সুকুমার দে তাঁদের হাতে মাস্ক, স্যানিটাইজ়ার, মিষ্টি ও খাবার তুলে দেন।
পরে তাঁদের স্বাস্থ্য দফতরের গাড়ি করে বংশীহারি এলাকার বাড়িতে পৌঁছেও দেওয়া হয়। দঃ দিনাজপুরে এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪৩ জন। এখনও পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন মোট ৩৭ জন। চিকিৎসাধীন বাকিরা সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জেলা প্রশাসনিক ভবন সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর পর্যন্ত নতুন করে কেউ করোনায় আক্রান্ত হওয়ার খবর নেই। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী কোয়ারেন্টাইনে ভর্তি মোট ৫০৩ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২৮৭৩০ জন। আইসোলেশনে আছেন ৩০ জন। সারাদিনে ফ্লু-সেন্টারে উপস্থিত ৬৭৪ জন।
দঃ দিনাজপুরে এপর্যন্ত মোট ৬৬৩৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। অধিকাংশরই রেজাল্ট পাওয়া গিয়েছে।
জেলা প্রশাসনিক ভবন সূত্রে আরও জানা গিয়েছে যে, একদিকে যেমন আক্রান্তদের ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তেমনি আরেক দিকের স্বস্তির খবর হল জেলায় মঙ্গলবার অবধি সংক্রমণের পরিসংখ্যানগত ডাবলিং রেট ২৬.৬ যা সোমবার ১২.৯ ও শনিবার ৪.২ ছিল।
মালদহ বাদে উঃবঙ্গের অন্যান্য জেলার মধ্যে দঃদিনাজপুরের সব থেকে বেশি জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রকাশিত রেজাল্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যাতে সবার নিচে রয়েছে দঃদিনাজপুর।
The post আতঙ্কের মধ্যে স্বস্তির নিশ্বাস: বালুরঘাটে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৩ জন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fb4C17