নেপালে মহিলা সাংসদের বাড়িতে হামলা, মানচিত্র প্রস্তাবের বিরোধিতা করেছিলেন তিনি

কাঠমান্ডু: নেপালের সংবিধান সংশোধনী প্রস্তাব খারিজ করার জন্য সরব হয়েছিলেন সাংসদ সরিতা গিরি। এবার হামলা চালানো হল তাঁর বাড়ি। তার বাড়িতে কালো পতাকা লাগিয়ে দেশ ছাড়ার জন্য বলা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, তিনি পুলিশকে এই বিষয়ে পুলিশকে জানালেও পুলিশ ওই সময় তাদের সাহায্যের জন্য পৌঁছায় নি। এমনকি তাঁর দলও তাঁর পাশ থেকে সরে গিয়েছেন বলে জানা গিয়েছে।

নতুন মানচিত্রকে সংবিধানের অংশ হিসাবে আনার জন্য সরকার যে সংবিধান সংশোধনী প্রস্তাব নিয়ে এসেছিল তা খারিজ করার দাবি জানিয়েছিলেন জনতা সমাজবাদী পার্টির সাংসদ সরিতা গিরি। একই সঙ্গে তাঁর দলও তাঁকে এই প্রস্তাব প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। এমনকি এটা না হলে তাঁকে বরখাস্তও করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংবিধান সংশোধনী প্রস্তাবের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য নেপালের সংসদে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে। সরিতা গিরি বলেছিলেন যে সংশোধনী প্রস্তাবটি প্রত্যাখ্যান করা উচিত কারণ নেপাল সরকারের পর্যাপ্ত প্রমাণ নেই।

মানচিত্র সম্পর্কিত সংবিধান সংশোধনী প্রস্তাব চালু করা হয়েছে

রবিবার দু’পক্ষই সরকারের মানচিত্র সংশোধনী প্রস্তাবটির বিরোধিতা করতে একত্র হয়ে গেলেও পরে কোনও সংসদ সদস্য এই প্রস্তাবটির বিরোধিতা করেননি। ফলে এই প্রস্তাবের বিরোধিতা করে সরিতা গিরি সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন।

মধেশী পার্টিও কোনও প্রতিবাদ করেনি

ভারতের অনুকূলে থাকা মধেশি পার্টিও সংসদে এর বিরোধিতা করেনি। সরিতা গিরি প্রথম সংসদ সদস্য যিনি এই সংশোধনীটির বিরোধিতা করেছেন।

The post নেপালে মহিলা সাংসদের বাড়িতে হামলা, মানচিত্র প্রস্তাবের বিরোধিতা করেছিলেন তিনি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cOqC0h
Post a Comment (0)
Previous Post Next Post