নয়াদিল্লি: একসময় করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছিল ইতালি। এবার সংক্রমণের বিচারে সেই ইতালিকেও পিছনে ফেলে দিল ভারত। দেশে এই মুহূর্তে করোনা সংক্রামিতের সংখ্যা ইতিমধ্যে ২ লক্ষ ৩৫ হাজার পেরিয়ে গেছে।
আগের সপ্তাহে চিনকে করোনা আক্রান্তের বিচারে পার করেছিল ভারত। ২৯ মে থেকে প্রত্যেকদিন ৮০০০ বা তার বেশি নতুন করোনা আক্রান্তের সংখ্যা সামনে আসছে। ২ জুন ২ লক্ষ পেরিয়ে যায় আক্রান্তের সংখ্যা। এখন প্রত্যেক ১৫ দিনে দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা।
বিশেষজ্ঞরা আশঙ্কার বার্তা দিয়ে বলছেন, এই তালিকায় ভারত আরও উপরে উঠে আসবে, অর্থাৎ ভারতে সংক্রমণ আরও বেশি ছড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ইরান, জার্মানি ও ফ্রান্সকে পিছনে ফেলে দিয়েছে ভারত। চলতি সপ্তাহের শেষে স্পেনকেও পিছনে ফেলে দেবে ভারত। জুনের মাঝামাথি ইউকে-কে পেরিয়ে যাবে।
চিনের একদল গবেষক জানিয়েছেন, ভারতে জুন মাসের মাঝামাঝি সময়ে দিনে ১৫ হাজার করে বাড়বে আক্রান্তের সংখ্যা। জুনের শুরুতে বর্তমানে ৮০০০ এর বেশি করে হচ্ছে সংক্রমণ। ফলে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিন্তার ভাঁজ স্বাস্থ্য আধিকারিকদের কপালে।
প্রথমে সংক্রমণ আয়ত্বের মধ্যে থাকলেও যখন থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানোর ব্যবস্থা করে কেন্দ্র, তবে থেকেই যেন ব্যাপক হারে বেড়েছে সংক্রমণ, এমনটাই দাবি বেশ কিছু বিশেষজ্ঞদের।
এমন ভাবে চলতে থাকলে অন্য আরও ইউরোপের দেশকে পার করে ভারত চতুর্থ স্থানে চলে আসতে পারে বলে শঙ্কা করছেন গবেষকরা। যা যথেষ্ট চিন্তার বিষয়।
The post লাফিয়ে বাড়ছে সংক্রমণ, ইতালিকেও টপকে করোনায় ষষ্ঠ স্থানে উঠে এল ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2MAE25y