ভারতকে কোণঠাসা করতে এপ্রিল থেকেই লাদাখ সীমান্তে গোপনে সেনা শক্তি বাড়াচ্ছে চিন

নয়াদিল্লি: লাদাখে ভারত রাস্তা নির্মাণ করছে এটাকে ভিত্তি করে সীমান্তে চিন ও ভার‍তীয় সেনার খণ্ডযুদ্ধ কোনও স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইন্দো-চিন সীমান্তে অস্বাভাবিক কার্যকলাপ এপ্রিল মাসের মাঝখানে দেখা গিয়েছিল, একমাসের খণ্ডযুদ্ধের ফিরে দেখে এমন কিছু তথ্য উঠে আসছে।

যদিও জানা গিয়েছিল, মে মাসের ৫ তারিখ প্রথম চিন-ভারত মুখোমুখি সংঘাতে গিয়েছে তবে তা সত্যি নয়, প্রথম ঘটনার রিপোর্ট পাওয়া যায় আরও দু’সপ্তাহ আগে শুরু হয়েছে। এইদিনের খণ্ডযুদ্ধে উভয়পক্ষের সেনা আহত হয়েছিল। অসমর্থিত সূত্র মারফত অভিযুক্ত সংঘাতের ছবি চিনের সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে।

শনিবার পূর্ব লাদাখের চুশুলে ভারত-চিনের তরফে লেফটেন্যন্ট জেনারেল স্তরে আলোচনা বসতে চলেছে। একমাসের মুখোমুখি সংঘাতের পরে সমাধানসূত্র খুঁজতে ইন্দো-চিন সীমান্তের ইতিহাসে প্রথমবার সীমান্ত সংঘাত নিয়ে লেফটেন্যন্ট জেনারেল স্তরে বৈঠক হতে চলেছে। এই নিয়ে উভয়পক্ষই আশাবাদী।

মে মাসের শুরুর দিক থেকেই ভারতকে লক্ষ্য করে লাদাখ সীমান্তে অস্ত্রসস্ত্র নিয়ে গুটি সাজাতে শুরু করেছে চিন, মোতায়েন করেছে ৫০০০ বেশি সেনা। প্যাংগং থেকে উত্তর সিকিমের নাকু লা’য় মুখোমুখি হওয়ার পর থেকেই ভারতকে কোণঠাসা করতে নানা পদক্ষেপ নিয়েছে চিন।

শেষ একমাসে ভারত-চিন সম্পর্কের তিক্ততা কাটাতে কূটনৈতিকস্তরে নানা পদক্ষেপ নেওয়া হলেও ফলাফলশূণ্যভাবে শেষ হয়েছে প্রতিটি পদক্ষেপ। সীমান্তের ক্রমবর্ধমান উত্তেজনায় চিন ক্ষমতা কায়েম করতে বিশালসংখ্যক সেনা মোতায়েন করেছে তবে ভারতও শক্তি প্রদর্শনে পিছিয়ে যায়নি।

জানা গিয়েছে, বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্টের ভারতের তরফে প্রতিনিধিত্ব করবেন লে ডিভিশনের ১৪ কর্পস কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল হরিন্দর সিং এবং চিনের তরফে থাকবেন তিব্বত ডিভিশনের সেনা অফিসারের সঙ্গে। পাশাপাশি উপস্থিত থাকবেন ব্রিগেডিয়ার এবং স্থানীয় প্রতিনিধিরা।

চিনকে টেক্কা দিতে এবার শক্তিশালী বোফর্স ইনসটল করা হচ্ছে, শুধু তাই নয় রাস্তা এবং ব্রিজ নির্মাণের কাজও আরও দ্রুততার সঙ্গে করা হচ্ছে। পাশাপাশি জরুরি জেট অবতরণের জন্য তৈরি হচ্ছে ‘ইমারজেন্সি ল্যান্ডিং স্ট্রিপ’।

সূত্রের খবর, মে মাসের শুরুর দিক থেকে ব্রিগেডিয়ার স্তরে ভারত-চিন একাধিকবার বৈঠকে বসেছে তবে কোনও লাভ হয়নি। পরিবর্তন হয়নি পরিস্থিতির। মানস সরোবরের ভক্তদের জন্য পরিকাঠামো বাড়ানোর কাজ শুরু হলেই চিন নানাভাবে বাধা সৃষ্টির চেষ্টা করেছে।

The post ভারতকে কোণঠাসা করতে এপ্রিল থেকেই লাদাখ সীমান্তে গোপনে সেনা শক্তি বাড়াচ্ছে চিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30dTgp9
Post a Comment (0)
Previous Post Next Post