নয়াদিল্লি: দিল্লি হিংসা নিয়ে সম্প্রতি একটি চার্জশিট পেশ করা হয়েছে, তাতে উল্লেখ নেই বিজেপি নেতাদের উসকানিমূলক কোনও মন্তব্যের। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, দিল্লি হিংসার সব দায় তাঁদের যারা কেন্দ্রের নাগরিকত্ব সংশোধণী আইনের বিরোধিতা করেছে।
ডিসেম্বরের ১৩ তারিখ থেকে ফেব্রুয়ারির ২৫ তারিখ অবধি সকল ঘটনাকে ২০০০ শব্দের ঘটনাক্রমে সাজানো হয়েছে তবে সেখানে কোনও বিজেপি নেতা এবং কপিল মিশ্রের উসকানিমূলক মন্তব্যস সহ অন্যান্য নেতাদের মন্তব্যের কোনও উল্লেখ নেই।
ওই রিপোর্টে শুধু উল্লেখ করা হয়েছে, প্রতিবাদীদের কী ভূমিকা ছিল, জামিয়া মিলিয়ায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কি ভূমিকা ছিল, যারা শাহিনবাগে এবং অন্যান্য জায়গায় নাগরিকত্ব আইনের বিরোধিতায় জমায়েত করেছিল।
প্রসঙ্গত, দিল্লি হিংসার কয়েকদিন আগে কপিল মিশ্রর একটি উস্কানি মূলক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যাতে দেখা গিয়েছে, পুলিশের সামনেই দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন সংক্রান্ত বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর হুমকি দিচ্ছেন তিনি। তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দিল্লি পুলিশ।
এরপর আদালতেও এই আচরণের জন্য ভর্ৎসিত হতে হয় দিল্লি পুলিশকে। কেন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর হয়নি, তা জানতে চায় আদালত। এজলাস চলাকালীন আদালতেই বাজানো হয় তাঁর বিতর্কিত মন্তব্যের ভিডিও। পুলিশকে দ্রুত কপিল-সহ চার বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। কিন্তু, তারপরও কপিলের বিরুদ্ধে কোনও মামলা হয়নি। উলটে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
The post কপিল মিশ্র সহ বিজেপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের উল্লেখ নেই দিল্লি হিংসার চার্জশিটে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cQoncM