BREAKING: মাঝরাতে ফের ভূমিকম্প, কেঁপে উঠল আন্দামান

পোর্টব্লেয়ার: পর পর ভূমিকম্প হচ্ছে দেশে। এবার তালিকায় আন্দামান। রাত ২ টো ১৭ নাগাদ কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেল অনুযায়ী ৪.৩ ম্যানিটিউড ভূমিকম্প অনুভব করেছে আন্দামানের দিগলিপুর।

দ্য ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল আন্দামানের দিগলিপুর থেকে ১১০ কিমি উত্তর পশ্চিমে।

ঘটনায় এখনও কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দেশের মধ্যে বারংবার ভূমিকম্পের জেরে চাপা আতঙ্ক দানা বাঁধছে দেশবাসীর মনে। তবে কি এই ছোট ছোট ভূমিকম্প বড় কোনও প্রলয়ের ইঙ্গিত দিচ্ছে?

উল্লেখ্য, মঙ্গলবারও সকাল ৮ টা ১৬ নাগাদ কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়। ৩.৯ রিখটার স্কেলে ভূমিকম্পে মাটি কেঁপে ওঠে। সোমবার দুপুরে ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। রিখটার স্কেলে মাত্রা ছিল ২.১। অদূর ভবিষ্যতে দিল্লিতে বড়সড় ভূমিকম্প হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আইআইটি ধানবাদের সিসমোলজি বিভাগের জিওফিজিক্সের অধ্যাপক পিকে খান বলেন, ‘একের পর এক ছোট মাত্রার কম্পন থেকেই বড় ভূমিকম্পের ইঙহগিত পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কেন্দ্রের এবং দিল্লির সরকারের আগাম সতর্ক হওয়া উচিৎ বলেও বার্তা দিয়েছেন তিনি।

দিল্লি থেকে হরিদ্বার পর্যন্ত অঞ্চলে এই ভূমিকম্পের প্রবণতা বেশি বলে জানিয়েছেন তিনি। ওই অঞ্চলে প্লেট সরছে বছরে ৪৪ মিলিমিটার করে, যা অত্যন্ত চিন্তার। যদিও এখনও পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ৮০ বছরে ভারত সম্মুখীন হতে পারে চরম তাপপ্রবাহ, বিধ্বংসী বন্যা, ভয়ানক শক্তিশালী ভূমিকম্পর। সৌদি আরবের বিশ্ববিদ্যালয় আব্দুলাজিজ-এর প্রফেসর মনসুর আলমাজৌরি বলেছেন, গোটা একুশ শতকের বাকি সময়েও হয়তো ভারত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হবে।”

 

The post BREAKING: মাঝরাতে ফের ভূমিকম্প, কেঁপে উঠল আন্দামান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YqrymC
Post a Comment (0)
Previous Post Next Post