কলকাতা: রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে উল্লেখ নেই কোমর্বিডিটির৷ দেওয়া হল করোনায় মোট মৃতের সংখ্যা৷সোমবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলা হল করোনায় মৃত ৪০৫ জন৷ রবিবারের বুলেটিনে বলা হয়েছিল করোনায় মৃত ৩২৪ জন৷ আর কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের৷ সোমবারের বুলেটিনে কিন্তু কো মর্বিডিটির কোনও উল্লেখ নেই৷ অর্থাৎ এতদিন যে ৭২ জনকে কো মর্বিডিটির কারণে মৃত্যু বলে বলা হয়েছিল৷ সেই ৭২ জন করোনায়ই মৃত বলে স্বীকৃতি দিল রাজ্য স্বাস্থ্য দফতর৷
রবিবারের বুলেটিনে করোনায় মোট মৃতের সংখ্যা ছিল ৩২৪৷ সোমবারের বুলেটিনের তথ্য অনুযায়ী আরও ৯ জনের মৃত্যু হয়েছে৷ ফলে করোনায় মোট মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়ানোর কথা ছিল ৩৩৩ জন৷ কিন্তু সোমবার সন্ধ্যায় প্রকাশিত বুলেটিনে বলা হল রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০৫ জনের৷
সোমবারের বুলেটিন অনুযায়ী, বাংলায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল, এর মধ্যে কলকাতারই ২৬০ জন৷ বাংলায় নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৪০৫ জন৷ এদিনই কো মর্বিডিটির জন্য মৃত্যু কথাটা বুলেটিন থেকে তুলে দেওয়া হয়েছে৷
রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২৬ জন৷ ফলে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা মোট ৮, ৬১৩ জন৷ পাশাপাশি নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬২ জন৷ এর ফলে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩,৪৬৫ জন৷
নতুন করে যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কলকাতারই ৬ জন। এছাড়া উত্তর ২৪ পরগনার ২ জন,হাওড়ার ১ জন৷ তবে কলকাতার মোট মৃতের সংখ্যাটা উদ্বেগজনক৷ এই পর্যন্ত কলকাতায় মোট মৃত্যু হয়েছে ২৬০ জনের৷ বাকি ১৪৫ জনের মৃত্যু হয়েছে সারা বাংলায়৷
আক্রান্তের দিক থেকেও উদ্বেগজনক কলকাতার রেকর্ড৷ নতুন করে শহরে আক্রান্ত ১২৮ জন৷ ফলে এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৮৮৬ জন৷ বাকি ৫,৭২৭ জন সারা বাংলার৷ তবে কলকাতায় সুস্থও হয়ে উঠেছেন অনেকে৷ গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়ে ছেন ৩৯ জন৷ মোট এই সংখ্যাটা ১,১৫৫ জন৷
রবিবার থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত ৯,০২৪ টি টেস্ট হয়েছে৷ ফলে এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ২ লক্ষ ৮০ হাজার ৯৮ জনের৷ প্রতি মিলিয়নে ৩১১২জন৷ যা শতাংশের হিসেবে ৩.০৭ শতাংশ৷ বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪৩টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ৪,৭৪৩ জনের৷ রাজ্যের মোট ৬৯ টি কোভিড হাসপাতাল৷ এর মধ্যে ১৬ টি সরকারি কোভিড হাসপাতাল৷ এবং ৫৩ টি বেসরকারি কোভিড হাসপাতাল রয়েছে৷ আইসিইউ বেড রয়েছে ৮৭৮৫ টি৷ আইসিইউ বেড রয়েছে ৯২০টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।
সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য অনুযায়ী, শুরু থেকে এই পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের সংখ্যাটা ২ লক্ষ ৬৪ হাজার ৭৩৮ জন৷ তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন ১ লক্ষ ৮ হাজার ২১৭ জন৷ ফলে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ৫২১ জন৷
এছাড়া সরকারি কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন ৬৮ হাজার ২৭ জন৷ বর্তমানে ৫৮২ টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন মাত্র ২২ হাজার ৭৩১ জন৷
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য অনুযায়ী,বাংলায় নতুন করে ১৩ জনের মৃত্যু৷ ফলে মৃতের সংখ্যা ছিল মোট ৩৯৬ জন। এর মধ্যে কো মর্বিডিটির কারণে মৃত্যু বলা হয়েছিল ৭২ জনের। তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৪, ৪৮৮ জন৷
নতুন করে যে ১৩ জনের মৃত্যু হয়েছিল, তাদের মধ্যে কলকাতারই ৭ জন। এছাড়া উত্তর ২৪ পরগনার ৩ জন,হাওড়ার ২ জন,দার্জিলিং এর একজন৷
এছাড়া একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪৪৯ জন৷ এই পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা৷ ফলে আক্রান্তের সংখ্যা ছিল মোট ৮, ১৮৭ জন৷ তবে নতুন করে ছাড়া পেয়েছিলেন ১৮৪ জন৷ ফলে মোট সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ৩ হাজার ৩০৩ জন৷
The post রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে উল্লেখ নেই কোমর্বিডিটিরতে মৃত্যু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XNnnSJ