নজরে ২০২১, একটু পরেই বাংলায় ভার্চুয়াল র‍্যালি অমিত শাহের

কলকাতা: করোনার জেরে বন্ধ যাবতীয় সমাবেশ, জমায়েত। তাই এহেন পরিস্থিতিতে প্রচারের জন্য সোশ্যাল মাধ্যমকেই বেছে নিলেন মোদীর সেনাপতি অমিত শাহ। একই সঙ্গে ২০২১ বিধানসভা নির্বাচনে টার্গেট স্থির করল বঙ্গ বিজেপি। মঙ্গলবার বেলা ১১ টায় বাংলায় ভার্চুয়াল র‍্যালি করতে চলেছেন বিজেপির চাণক্য অমিত শাহ।

সোমবার এই র‍্যালি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই সমাবেশ এই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবে।। দিলীপ ঘোষের দাবি, এই ভার্চুয়াল র‍্যালি নেক্টি বিশ্ব রেকর্ড গড়বে।

অমিত শাহের ওই র‍্যালিতে দিলীপ ঘোষ ছাড়াও রাজ্যের শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্ব উপস্থিত থাকবে বলে জানা যাচ্ছে। বাংলায় এই ধরণের র‍্যালি প্রথম হলেও এর আগে বিহারে এমন একটি র‍্যালি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই ভার্চুয়াল সমাবেশে, ৪৩ লক্ষ নেটিজেনের উপস্থিতির কথা জানিয়েছেন বিজেপি নেতারা।

বাংলায় এই ভার্চুয়াল র‍্যালি প্রসঙ্গে বিজেপির আইটি সেলের পক্ষে উজ্জ্বল বারিক জানিয়েছেন, ৭১ হাজার বুথে দলীয় কর্মীরা জনসভা দেখবেন। বিজেপি ফর বেঙ্গল -এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে অমিত শাহর জনসভা।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া দ্বারা এই ভার্চুয়াল সভা নিয়ে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি আইটিসেল।

মনে করা হচ্ছে, রাজ্যে রেশন দুর্নীতি, ঘূর্ণিঝড় আমফানের পর পরিস্থিতি মোকাবিলা, পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়ে ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণ শানাবেন অমিত শাহ।

The post নজরে ২০২১, একটু পরেই বাংলায় ভার্চুয়াল র‍্যালি অমিত শাহের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YeBC1V
Post a Comment (0)
Previous Post Next Post