নয়াদিল্লি: কেন্দ্রীয় ঘোষণা মেনে সোমবার থেকেই আরও শিথিল হচ্ছে লকডাউন। কন্টেনমেন্ট জোন ছাড়া অন্য এলাকাগুলিতে খুলে যাচ্ছে শপিং মল, রেস্তোরাঁ, ও ধর্মীয় স্থান।
পাশাপাশি সরকারি অফিসে কর্মী-সংখ্যা বাড়ছে৷ অফিসে ৭০ শতাংশ কর্মী কাজ করতে পারবেন৷ এছাড়া শর্তসাপেক্ষে খুলবে শপিং মল, রেস্তোরাঁ,হোটেল৷ এবং অনেক ধর্মস্থান, বহু বেসরকারি অফিস, দোকান- বাজার৷ ৮ জুন থেকে সরকারী নির্দেশ মেনে খুলছে ব্যান্ডেল চার্চ৷ শুধুমাত্র প্রার্থনার জন্য খোলা হবে গির্জা৷ তবে এক সঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না৷
অন্যদিকে শপিং মল খুললেও কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। এরমধ্যে রয়েছে, শপিং মলের ক্ষেত্রেও বেশি মানুষ একসঙ্গে ঢোকতে দেওয়া যাবে না৷ রেস্তোরাঁর ক্ষেত্রে রেস্তোরাঁয় যত আসন, তার ৫০ শতাংশ সংখ্যক মানুষ বসে খেতে পারবেন একসঙ্গে৷
হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলে বাধ্যতামূলক থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা রাখতে হবে৷ এবং অবশ্যই হ্যান্ড স্যানিটাইজ রাখতে হবে৷ এছাড়া ঢোকা এবং বেরোনোর আলাদা গেটের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
অন্যদিকে কিছু পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার কথা বলা হয়েছে। মাস্ক ছাড়া কোথাও ঢোকা যাবে না৷ মলের মধ্যে সিনেমা হল বন্ধ থাকবে৷
এছাড়া সর্বত্র সামাজিক দূরত্ব বিধি পুরোপুরি মেনে চলতে হবে৷ পার্কিং লটে এবং রেস্তোরাঁর সামনের চত্বরে ভিড় সামাল দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। পরস্পরের সঙ্গে অন্তত ছ’ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
The post সকাল থেকেই আনলক ১ -এ বিরাট ছাড়, খুলে যাচ্ছে মল, রেস্তোরাঁগুলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BJFFeZ