সঙ্কটজনক করোনা রোগীর শরীরে প্লাজমা ট্রায়াল শুরু কলকাতায়

কলকাতা: ভেন্টিলেশনে থাকা সঙ্কটজনক করোনা রোগীর শরীরে প্লাজমা ট্রায়াল শুরু হল কলকাতায়৷ সফল হলে করোনা চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দেবে এই শহর৷

হাসপাতাল সূত্রে খবর,বৃহস্পতিবার ২ করোনা আক্রান্ত রোগীর শরীরে দেওয়া হল প্লাজমা৷ যারা সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন৷ এরা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমে আক্রান্ত৷ এবার এই দু’জন রোগীর শরীরে দেওয়া হল ২ ইউনিট প্লাজমা৷

প্রসঙ্গত, ICMR-র অনুমোদনে এর আগে মাইল্ড করোনা আক্রান্তের শরীরে প্লাজমা প্রয়োগ করা হয়েছে। কিন্তু সিভিয়ার রোগীর শরীরে এই প্রথম৷ বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা আক্রান্ত সঙ্কটজনক ব্যক্তির শরীরে পরীক্ষামূলকভাবে প্লাজমা প্রয়োগ করা হল৷

করোনা ভাইরাসে আক্রান্তের চিকিৎসায় প্লাজমা থেরাপির প্রস্তুতি আগেই শুরু হয়েছে কলকাতায়৷ প্রথম পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷

মেডিক্যাল কলেজের ইমিউনো হেমাটোলজি ব্লাড ট্রান্সফিউশন বিভাগের এই ঐতিহাসিক কাজের প্রথম যোদ্ধা হাবরার তরুণী মনামী বিশ্বাস। তিনি এ রাজ্যের তৃতীয় করোনা আক্রান্ত ছিলেন। স্কটল্যান্ডের এই পড়ুয়া দেশে ফিরে আক্রান্ত হন। এখন তিনি পুরোপুরি সুস্থ। তিনিই প্রথম প্লাজমা দিলেন এই চিকিৎসায়।

ঠিক কী এই প্লাজমা থেরাপি? করোনামুক্ত রোগীর শরীরে তৈরি অ্যান্টিবডি আক্রান্তের শরীরে প্রবেশ করালে জব্দ হতে পারে করোনা। এই প্রক্রিয়াই প্লাজমা থেরাপি। কলকাতাতেও আগেই শুরু হয় এই চিকিত্সার প্রক্রিয়ার ট্রায়াল৷ এবার পরীক্ষামূলকভাবে প্লাজমা প্রয়োগ করা হল৷

The post সঙ্কটজনক করোনা রোগীর শরীরে প্লাজমা ট্রায়াল শুরু কলকাতায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30zzMLR
Post a Comment (0)
Previous Post Next Post