মালাইকার বিল্ডিংয়ে করোনা পজিটিভ, সিল করা হল অভিনেত্রীর এলাকা

মুম্বই: শুরু হয়েছে আনলক ১ পর্ব। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দেশ। কিন্তু করোনায় আক্রান্তের সংখ্যা মোটেই কমেনি। বরং দিন দিন বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার সেই করোনা গিয়ে পৌঁছলো বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার অ্যাপার্টমেন্টে। মালাইকা যে বিল্ডিং এ থাকেন সেই বিল্ডিং এরই এক সদস্যের শরীরে কোভিড ১৯ ধরা পড়েছে। আর তারপরই সিল করে দেওয়া হয়েছে মালাইকার অ্যাপার্টমেন্ট।

গত ৮জুন সিল করে দেওয়া হয় মালাইকার অ্যাপার্টমেন্ট। স‍্যানিটাইজ করা হয় বিল্ডিং। কিন্তু বিল্ডিংয়ে করোনা ধরা পড়লেও স্বাভাবিক জীবনযাপন থেকে বিরত নন মালাইকা। সোশ্যাল মিডিয়ায় নিজের ফলোয়ারদের মধ্যেও পজিটিভ বার্তা ছড়িয়ে দিচ্ছেন তিনি প্রায়ই। আর তাই বুধবার একটি যোগাসনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মালাইকা আরোরা।

সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “যোগা এমন একটা জিনিস যেটা আমি দিনে কখনো মিস করি না।” গোটা লকডাউনে নানান রকম সুন্দর পোস্ট করে ফলোয়ার দের মধ্যে পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মালাইকা।

কখনো নিজের নানান রকম ফ্যাশনেবল ছবি পোস্ট করেছেন। কখনো আবার নিজের গানের সঙ্গে নানা রকম মজার মজার মুহূর্ত ইনস্টাগ্রামে তুলে ধরেছেন। আবার কখনো প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত পোস্ট করেছেন মালাইকা। সব মিলিয়ে বলা ভালো লকডাউন ইনস্টাগ্রামে মালাইকা ছিলেন হ‍্যাপেনিং।

প্রসঙ্গত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। বুধবার নতুন করে আক্রান্ত হন ৩২৫৪ জন। এই মুহূর্তে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৪,০৪১। মহারাষ্ট্রে বুধবার মৃত্যু হয়েছে ১৪৯ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩৮ জন।

The post মালাইকার বিল্ডিংয়ে করোনা পজিটিভ, সিল করা হল অভিনেত্রীর এলাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37lejYa
Post a Comment (0)
Previous Post Next Post