বন্ধ করে দেওয়া হল দমদম বিমানবন্দরের কোয়ারেন্টাইন সেন্টার

কলকাতা: শুরুর কয়েকদিনের মাথায় বন্ধ করে দেওয়া হল দমদম বিমানবন্দরের কোয়ারেন্টাইন সেন্টার৷ বিদেশ থেকে আসা বিমান যাত্রীদের জন্য তৈরি হয়েছিল ওই সেন্টার৷ বিমান যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকার কেন্দ্রের নিয়মাবলীর পরিবর্তনের ফলেই এই সিদ্ধান্ত৷

সম্প্রতি কেন্দ্রের একটি নির্দেশিকায় বলা হয়েছে যে, বিদেশ ফেরতদের প্রথম ৭দিন নিজের খরচে হোটেলে থাকতে হবে৷ তারপরও যদি উপসর্গ না থাকে সেক্ষেত্রে তাকে আরও ৭দিন থাকবে হবে হোম কোয়ারেন্টাইনে৷ কেন্দ্রের এই নির্দেশিকার ফলে কাউকেই বিমানবন্দরে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হচ্ছিল না৷ তাই বিমানবন্দরের কোয়ারেন্টাইন সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে৷

কিছুদিন আগে কলকাতা বিমানবন্দরে তৈরি করা হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার৷ কলকাতা বিমানবন্দরের পুরানো টার্মিনালে তৈরি করা হয়েছিল ওই সেন্টারটি৷

সেই সময় জানা গিয়েছিল, বিমান চলাচল শুরু হওয়ার পর যে সকল যাত্রীর কোরোনার লক্ষণ দেখা যাবে তাদের ওই সেন্টারে রাখা হবে৷ ৪০০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে৷ কোয়ারেন্টাইন সেন্টারে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। যাতে কোন যাত্রীর অসুবিধে না হয়।

২৪শে মার্চ থেকে চালু হয়েছে আন্তঃরাজ্য বিমান পরিষেবা৷ লকডাউনের মধ্যেই সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ওই দিন চালু হয় অন্তর্দেশীয় বিমান পরিষেবা। সেদিন সকালেই টুইট করেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী। টুইটে তিনি লেখেন, ‘বন্দে ভারত মিশনের মাধ্যমে ইতিমধ্যেই বিদেশ থেকে ৩০ হাজার ভারতীয়কে ফেরানো হয়েছে। আজ থেকে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হচ্ছে।’

বিমান চলাচলের প্রথম দিন থেকেই দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু-সহ দেশের একাধিক বিমানবন্দরে ভিড় দেখা গিয়েছে যাত্রীদের। বিমানবন্দরে সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হয়।

The post বন্ধ করে দেওয়া হল দমদম বিমানবন্দরের কোয়ারেন্টাইন সেন্টার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XS3B8o
Post a Comment (0)
Previous Post Next Post