পরিযায়ী শ্রমিক ইস্যু, পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন মোদী : রিপোর্ট

নয়াদিল্লি : এই প্রথম কোনও পরিস্থিতিতে নিয়ন্ত্রণ হারাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিযায়ী শ্রমিকদে বাড়ি ফেরা ইস্যুটি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর। যা ভবিষ্যতে বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে রিপোর্ট।

সমীক্ষা বলছে ক্ষমতায় থাকা ছয় বছরে প্রথমবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা কেন্দ্রের হাতের বাইরে চলে গিয়েছে। একদিকে মোদী পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার কথা বললেও, কাজের কাজ যে কিছু হচ্ছে না, তা বলাই বাহুল্য। এতে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে তাদের মধ্যে ক্ষোভ। হাত থেকে ক্রমশ ফসকে যাচ্ছে ভোটসংখ্যা, মনে করছে সমীক্ষা।

গত দুমাসের রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রী মোদীর লকডাউন ঘোষণার ফলে রাতারাতি কাজ হারিয়েছেন লক্ষাধিক মানুষ। পরিযায়ী শ্রমিকদের কথায়, কেন্দ্র কী করেছে তাঁদের জন্য। গোটা দেশের পরিযায়ী শ্রমিকদের দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে এই লকডাউন। কাজ নেই, টাকা নেই, খাবার নেই। পরিবার নিয়ে কার্যত পথে বসতে চলেছেন তারা। তাঁদের প্রশ্ন কীভাবে কেন্দ্র তাদের পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে যেতে পারে। এই প্রশ্নই এখন ধাক্কা খাচ্ছে বিজেপির অন্দরে।

সমীক্ষা বলছে শ্রমিকদের একটা বড় অংশ ভোট দিয়েছিল বিজেপিকে। তাঁরাই এখন বলছেন, তাঁদের সাথে যা হল, তা তাঁরা পরবর্তী ভোট পর্যন্ত মনে রাখবেন সেই পরিস্থিতি।

এদিকে, মঙ্গলবার পরিযায়ী শ্রমিকদের ১৫দিনের মধ্যে ঘরে ফেরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এক শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যগুলির কাছে আবেদন রেখেছে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের যেসব মামলা পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে করা হয়েছে, তা যেন তুলে নেওয়া হয়।

এই বিষয়ে রাজ্যগুলিকে ভাবনা চিন্তা করার অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট। এরই সঙ্গে আদালত ১৫ দিনের মধ্যে সব পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্র ও রাজ্যগুলিকে শীর্ষ আদালতের নির্দেশ পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার কাজ যেন শুরু করে দেওয়া হয়, যাতে আগামী ১৫ দিনের মধ্যে সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হয়।

এছাড়াও যেসব পরিযায়ী শ্রমিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন, তারা যেন সরকারি সাহায্য পান, এই বিষয়টিও নিশ্চিত করার কথা জানিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, বহু পরিযায়ী শ্রমিকে কাছেই কাজ নেই। ফলে নিদারুণ অর্থ সংকটে পড়েছেন তাঁরা। সেক্ষেত্রে কেন্দ্র বা সংশ্লিষ্ট রাজ্য সরকার যদি তাঁদের পাশে দাঁড়ায়, কোনও কর্মসংস্থানে ব্যবস্থা বা নির্দিষ্ট কোনও প্রকল্প চালু করে, তবে সুবিধা হয় তাঁদের।

The post পরিযায়ী শ্রমিক ইস্যু, পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন মোদী : রিপোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UAWrDM
Post a Comment (0)
Previous Post Next Post