কত করোনা পরীক্ষার রিপোর্ট অপ্রকাশিত, তা জানান, মমতাকে বিঁধে টুইট ধনখড়ের

কলকাতা: বাংলার করোনা পরিস্থিতি নিয়ে আবারও মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গে এখনও কতজনের করোনা পরীক্ষার রিপোর্ট অপ্রকাশিত রয়েছে, সেই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এরই পাশাপাশি করেনাার সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্বের বিধি মেনে সবাইকে মেনে চলার পরামর্শও দিয়েছেন রাজ্যপাল।

রাজ্যে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি। রাজ্য স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, বাংলায় করোনায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এর মধ্যে কলকাতারই ২৬০ জন।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০৫। নতুন করে সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪২৬ জন। রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮, ৬১৩।

রবিবার থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত ৯,০২৪ টি করোনা টেস্ট হয়েছে রাজ্যে। সোমবার পর্যন্ত রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ২ লক্ষ ৮০ হাজার ৯৮টি। এবার রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। মঙ্গলবার সকালে পরপর তিনটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

প্রথম টুইটে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ধনখড়। সংক্রমণ এড়াতে প্রত্যেককে সামাজিক দূরত্ব-সহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন রাজ্যপাল।

দ্বিতীয় টুইটে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে বিঁধে রাজ্যের করোনা আক্রান্ত ও মৃত্যুর সঠিক তথ্য প্রকাশ্যে আনার দাবি জানান রাজ্যপাল।

সর্বশেষ টুইটটিতে রাজ্যপাল বিঁধেছেন মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে ধনখড় লেখেন, এখনও পর্যন্ত রাজ্যে কত করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট অপ্রকাশিত অবস্থায় রয়েছে, জনস্বার্থে তা প্রকাশ্যে আনা উচিত।

The post কত করোনা পরীক্ষার রিপোর্ট অপ্রকাশিত, তা জানান, মমতাকে বিঁধে টুইট ধনখড়ের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AUUtqQ
Post a Comment (0)
Previous Post Next Post