BREAKING: ফের সাতসকালে যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার, খোলা হাতে জবাব ভারতেরও

শ্রীনগর: এলওসিতে ফের একবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করল পাক সেনারা। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মানাকোট সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান বাহিনী।

মঙ্গলবার ভোর সাড়ে ৬ টা নাগাদ এই হামলা চালায় পাকিস্তান। খোলা হাতে এই হামলার জবাব দেয় ভারতীয় সেনাও। এখন পর্যন্ত কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে সোমবারেও এলওসি-তে খারি কারমারা এলাকায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করছিল পাকসেনা।

কাশ্মীরে একই সঙ্গে পাক সেনা ও জঙ্গি বাহিনীর সঙ্গে লড়তে হয় ভারতীয় সেনাদেরকে, কখনও পাক হামলার জবাব দেওয়া আবার কখনও জঙ্গি বাহিনীর সঙ্গে এনকাউন্টার। উভয় ক্ষেত্রেই চূড়ান্ত সফলতার পরিচয় দিচ্ছে ভারতীয় সেনা।

রবিবার থেকে সোমবার অবধি সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ করা সম্ভব হয় নয়’জন জঙ্গিকে, এরা সকলেই হিজবুল মুজাহিদিন জঙ্গি-গোষ্ঠীর বলেই জানা গিয়েছে। উদ্ধার করা হয় প্রচুর অস্ত্রসস্ত্র।

শেষ দুই সপ্তাহে নয়টি বড় অপারেশন চালিয়েছে ভারতীয় সেনা। এখনও অবধি সবক’টি অপারেশনে ২২ জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে।

সূত্রের খবর কাশ্মীরিদের একাংশ যেভাবে জঙ্গিদের সাহায্য করত, সেই সাহায্য এখন আর পাচ্ছে না জঙ্গি সংগঠনগুলি। যা বেশ আশার আলো জাগাচ্ছে। কাশ্মীরিরা শান্তি চাইছেন। কোনও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে চাইছেন না তাঁরা। এমনই জানাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল বি এস রাজু। তাঁর মতে, বিচ্ছিন্নতাবাদীদের জনপ্রিয়তার ভিত্তিও কমে এসেছে। ফলে হালে পানি পাচ্ছে না জঙ্গিরা।

The post BREAKING: ফের সাতসকালে যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার, খোলা হাতে জবাব ভারতেরও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30nHSaj
Post a Comment (0)
Previous Post Next Post