কাশ্মীরে করোনা আক্রান্ত ২৮ কেন্দ্রীয় পুলিশবাহিনীর কর্মী

শ্রীনগর: দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় সেনাবাহিনীর ২৮ জন কর্মী। তাঁরা সকলেই কাশ্মীরে কর্মরত বলেই জানা গিয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, জুনের ৬ তারিখ ৪৪ বছরের একজন কনস্টেবল করোনা ভাইরাসে মারা গিয়েছেন, তারপর থেকেই শুরু হয়েছে কনট্যাক্ট ট্রেসিংয়ের কাজ। যারা মৃত ওই ব্যাক্তির সংস্পর্শে এসেছিলেন তাঁদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে।

বুধবার জানা গিয়েছে কাশ্মীরে আঠাশজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এরা সকলেই সেনাবাহিনীর ৯০ ব্যাটেলিয়নে কর্মরত, এখানেই কর্মরত ছিলেন মৃত কনস্টেবল।

পাশাপাশি এও জানানো হয়েছে, সকলকে আলাদা করে রাখা হয়েছে, করোনা পরীক্ষার পরে কিছু রিপোর্ট এখনও আসেনি।

উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন, সেনাবাহিনীকেও তাঁদের শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে, কোনও উপসর্গ লক্ষ্য করলে সঙ্গ সঙ্গে জানাতেও বলা হয়েছে।

দেশের প্যারামিলিটারি ফোরসে ৩.২৫ লাখা কর্মী কর্মরত, এখনও অবধি চারজন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন।

সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, প্যারামিলিটারিতে এখনও ৫১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৩৫৩ জন সুস্থ হয়েছেন।

বুধবার অন্যান্য শাখা থেকে আরও সাতজনের করোনা আক্রান্ত হওয়ার খোঁজ পাওয়া পাওয়া গিয়েছে।

The post কাশ্মীরে করোনা আক্রান্ত ২৮ কেন্দ্রীয় পুলিশবাহিনীর কর্মী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Agl6GN
إرسال تعليق (0)
أحدث أقدم