নয়াদিল্লি: শেষ ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩৯৪৭ জন, যা কিনা একদিনের হিসেবে এখনও সর্বাধিক। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৭১১ জন।
নতুন করে মৃত্যু ও সংক্রমণের জেরে রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬,৬০২টি। মোট মৃতের সংখ্যা ২৩০১। দিল্লিতে সুস্থ হয়ে মোট মানুষের সংখ্যা ৩৯৩১৩ জন। এরফলে বর্তমানে অ্যাক্টিভ কেস আছে ২৪,৯৮৮ টি।
মহারাষ্ট্রের মুম্বইতে যেখানে করোনা আক্রান্ত সর্বোচ্চ, সেখানে মোট সংক্রামিত ৬৮ হাজার ৪১০। অর্থাৎ মুম্বইয়ের একটু নীচেই রয়েছে দিল্লি।
দিল্লিতে হোম আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৯৬৩ জন। শেষ ২৪ ঘন্টায় করোনা টেস্ট হয়েছে ১৬ হাজার ৯৫২ টি।
অন্যদিকে আগের চেয়ে রাজধানীতে করোনা পরীক্ষার হার বহুলাংশে বাড়ানো হয়েছে। বর্তমানে দিল্লিতে করোনার পরীক্ষা করানো নিয়ে বাসিন্দাদের কোনওরকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে না বলে দাবি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিল্লিতে তৃতীয পর্যায়ের করোনা পরীক্ষা চলছে। আগে দিল্লিতে প্রতিদিন ৫ হাজার করোনা টেস্ট হতো। এখন দিল্লিতে প্রতিদিন ১৮ হাজার মানুষের করোনা টেস্ট হচ্ছে। করোনা পরীক্ষা করানো নিয়ে দিল্লিবাসীকে কোনও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না।
The post একদিনে সর্বোচ্চ সংক্রমণ, ৬৬ হাজার আক্রান্ত নিয়ে নাজেহাল দিল্লি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Z1pvpf