‘ভোট আসছে বলে এখন বাংলার চটশিল্পের কথা মনে পড়েছে’, মোদীকে আক্রমণ অধীরের

স্টাফ রিপোর্টার, কলকাতা: ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে চট শিল্পকে চাঙ্গা করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই ঘোষণার পরই মোদীকে আক্রমণ করলেন বহমপুরের সাংসদ তথা কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

অধীর চৌধুরী বলেন, “সারা দেশের বারোটা বাজিয়ে এখন বাংলার জন্য সমৃদ্ধি গল্প দেখাতে এসেছেন প্রধানমন্ত্রী। সারা দেশের গল্প আজকে শেষ। শিল্প বাণিজ্য, না কোন রফতানি, উৎপাদন কোনও কিছু নেই। করোনাকে ঢাকার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।”

লোকসভায় কংগ্রেস দলনেতার অভিযোগ, করোনা দেশে ঢোকার আগেই দেশের অর্থনীতি লাটে উঠে গিয়েছিল। করোনা আসার পর দেশের সব কিছু করোনার ঘারে চাপিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এর অনুষ্ঠানে এদিন নরেন্দ্র মোদী বলেছেন, এক সময়ে স্বামী বিবেকানন্দই দেশে প্রস্তুত দ্রব্যের মাধ্যমে আত্মনির্ভরতার বাণী দিয়েছিলেন। তিনি প্লাস্টিক দ্রব্য বর্জনের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, প্লাস্টিক দ্রব্যের ব্যবহার বদল করলে পাটজাত দ্রব্যের ব্যবহার বৃদ্ধি পাবে। এতে পশ্চিমবঙ্গের প্রচুর লাভ হবে। তিনি আরও বলেন, কলকাতা আবার বৃহৎ নেতৃত্ব প্রদানকারী হতে পারে। ভবিষ্যতে পূর্ব ভারতকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে কলকাতা।

মোদীকে তোপ দেগে অধীর বলেন, “চটশিল্প নিয়ে এখন মাথা ব্যথা করছেন কারণ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। যখন দেশের অর্থনীতিকে সচল করার জন্য চেষ্টা করা দরকার, তখন ভোট রাজনীতি করছেন প্রধানমন্ত্রী ।”

The post ‘ভোট আসছে বলে এখন বাংলার চটশিল্পের কথা মনে পড়েছে’, মোদীকে আক্রমণ অধীরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BQcDKz
Post a Comment (0)
Previous Post Next Post