বিশ্বের গভীরতম জায়গায় পৌঁছে নতুন রেকর্ড চিনের

বেজিং: নিত্য নতুন চমক দিয়ে বিশ্বকে বারবার অবাক করে দিচ্ছে চিন। বারবার নিজের কীর্তিকলাপের মাধ্যমে সংবাদ শিরোনামে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। করোনা ছড়ানোর অভিযোগ থেকে শুরু করে, ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ, চিন রয়েছে খবরের হেডলাইনে।

এবার নিজেদের সাবমেরিনকে বিশ্বের গভীরতম জায়গায় পাঠিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে চিন। তাঁদের সাবমেরিন হাইডো -১কে বিশ্বের গভীরতম স্থান মারিয়ানা খাতে পৌঁছে দিতে সক্ষ্মম হয়েছে বলে জানা যাচ্ছে। হাইডো -১ মারিয়ানা খাতের ১০৯০৭ মিটার গভীরতা পর্যন্ত পৌঁছেছে, যা কিনা নতুন রেকর্ড, এর আগে ১০ হাজার মিটার গভীরতা পরিমাপ করা সম্ভব হয়েছিল।

২৩ এপ্রিল সমুদ্রে নেমেছিল হাইডো-১। ৯ মে গভীর সমুদ্রের মারিয়ানা খাতের ১০৯০৭ মিটার পর্যন্ত গিয়ে ফিরে এসেছিল এই সাবমেরিন। চিনা বিজ্ঞানীরা ডিস্কভার জাহাজে চড়িয়ে হাইডো ১ -কে মারিয়ানা খাতের ওপর নেমে গিয়েছিল, এরপর সেটিকে জলের মধ্যে ফেলে দেওয়া হয়।

হাইডো -১ কেবল মারিয়ানার গভীরতাই মাপেনি, একই সঙ্গে সফট ল্যান্ডিংও করেছে। এই সাবমেরিন সমুদ্রের অত গভীরে থাকা প্রাণীদের নানান ছবি ও ভিডিওয় তুলেছে।

হাইডো -১ প্রথমবারের ১০ হাজার ৮০৩ মিটার, দ্বিতীয়বার ১০ হাজার ৮৬৩ মিটার, তৃতীয় বারে ১০ হাজার ৮৮৪ মিটার এবং চতুর্থবারের মধ্যে ১০ হাজার ৯০৭ মিটার পর্যন্ত পরিমাপ করেছে।

সাবমেরিন হাইডো -১ টি চিনেই তৈরি। এটি একটি রিমোট নিয়ন্ত্রিত সাবমেরিন। এর সমস্ত আর্মসও রিমোট নিয়ন্ত্রিত, যা দূর থেকে পরিচালনা করা যায়।

The post বিশ্বের গভীরতম জায়গায় পৌঁছে নতুন রেকর্ড চিনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cXHJNc
Post a Comment (0)
Previous Post Next Post