করোনাভাইরাস: ঢাকায় মৃত্যু মিছিল, লকডাউন চেয়ে হাইকোর্টে মামলা

ঢাকা: কোনওভাবেই আংশিক লকডাউনে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমানো সম্ভব নয়। দরকার সম্পূর্ণ লকডাউন। আর করোনার অন্যতম হটস্পট ঢাকাতেই প্রথম কার্যকর করা হোক। এই মর্মে হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন করা হলো।

এই রিটে পুরো ঢাকা মহানগরকে লকডাউনের আওতায় আনা এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত ‌হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশ চেয়ে রিট দাখিল করা হয়েছে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল আদালতে। রিটটি দাখিল করেন আইনজীবী মনজিল মোরসেদ।

এই রিটে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবালায়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), অতিরিক্ত সচিব (প্রশাসন), ঢাকার পুলিশ কমিশনার, র‌্যাবের মহাপরিচালক এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রকে বিবাদী করা হয়েছে।

রিট দাখিলকারী আইনজীবা মনজিল মোরসেদ বলেন, করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী শনাক্ত হচ্ছেন। ইতিমধ্যে দেশজুড়ে এক হাজারের বেশি মানুষ মৃত।

তিনি আরও বলেন, বাংলাদেশ করোনার অন্যতম আক্রমণ কেন্দ্র। রাজধানী ঢাকা এর হটস্পট। কোনও অবস্থায় জোন ভিত্তিক লকডাউন ফলপ্রসু হবে না। দরকার সম্পূর্ণ লকডাউন।

এদিকে বাংলাদেশে জোন ভিত্তিক আংশিক লকডাউন শুরু হয়েছে ফের। প্রথমে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারকে রেড জোন বলে চিহ্নিত করা হয়। সেখানে শুরু হয় লকডাউন। এরপর ঢাকার কিছু অংশে আংশিক লকডাউন চলছে।

স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে করোনার সংক্রমণ গতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই পরিসংখ্যান ধরেই বিভিন্ন জোনে ভাগ করা হয় সংক্রামিত এলাকা। তার মধ্যে রেড জোন যেসব এলাকা সেখানে শুরু হয়েছে লকডাউন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, করোনাভাইরাস কোভিড-আক্রান্ত হয়েছেন সর্বশেষ মোট ৭৮ হাজার ৫২ জন। মৃত হাজার পার করেছে।

The post করোনাভাইরাস: ঢাকায় মৃত্যু মিছিল, লকডাউন চেয়ে হাইকোর্টে মামলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XVrxI9
Post a Comment (0)
Previous Post Next Post