স্টাফ রিপোর্টার , কলকাতা : বর্ষা এসে তার জবরদস্ত ব্যাটিং চালাচ্ছে। জেলায় জেলায় চলছে বৃষ্টি। কম বেশি সব জেলা ও শহরেই দেখা যাচ্ছে ১০ মিলিমিটারের বেশি বৃষ্টি হচ্ছে। যেমন বহরমপুরে ১৩.০ মিলিমিটার, বর্ধমানে ৯.০ মিলিমিটার, ক্যানিংয়ে ২৪.৬ মিলিমিটার, কাঁথিতে ৪১.০, কোচবিহারে ৩২.০ মিলিমিটার, দার্জিলিংয়ে ৩২.০ মিলিমিটার,ডায়মন্ড হারবারে ১১.৪ মিলিমিটার, জলপাইগুড়িতে ১০.৬ মিলিমিটার, কালিম্পঙয়ে ২০.০ মিলিমিটার, পানাগড়ে ২০.২ মিলিমিটার, শিলিগুড়িতে ২৭.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শুক্রবার নির্ঘণ্ট মেনে সঠিক সময়ে রাজ্যে আসে বর্ষা। দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় একসঙ্গে আগমন হয় বর্ষার। হাওয়া অফিস জানায় দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগণা, হুগলী, নদীয়া, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে আগমন ঘটেছে বর্ষার। উত্তরবঙ্গের কোচবিহার , জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও মালদহকে ঘিরে ফেলেছে বর্ষা।
গত বছরে ২১ জুন এসেছিল বর্ষা। এই মরসুমে আমফানের ঠেলায় তা আর দেরি না করে একদম সঠিক সময়েই রাজ্যে প্রবেশ করল বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এটাও লক্ষণীয় ১২ জুন, জ্যৈষ্ঠ শেষ হতে দিন তিনেক বাকি ছিল। এমন সময়েই চলে আসে বর্ষা। শনিবার পশ্চিমের জেলাগুলিকেও ঘিরে ফেলে বর্ষা।
এদিকে গরম কলকাতায় কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে নেমেছে পারদ। অস্বস্তিকর গরম যে বৃষ্টি কমিয়েছে তা স্পষ্ট। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১২.০ মিলিমিটার। রাত সাড়ে আটটা থেকে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে আজ সকাল পর্যন্ত। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৮ সর্বনিম্ন ৮৩ শতাংশ।
The post জবরদস্ত ব্যাটিং বর্ষার, জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fnSn1k