করোনা আক্রান্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি

ইসলামাবাদ : করোনা বিধ্বস্ত পাকিস্তান। এবার করোনায় সংক্রামিত হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। শনিবার তাঁর করোনা পজেটিভ রিপোর্ট আসে। ইতিমধ্যেই ১৩২,৪০৫ জন আক্রান্ত হয়েছেন পাকিস্তানে। এঁদের মধ্যে রয়েছেন বসে কয়েকজন মন্ত্রী ও নেতা।

ক্রমশ বাড়ছে মৃত্যু সংখ্যাও। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫৫১ জনের। ৬৭ বছরের গিলানি দুর্নীতি মামলায় শুনানিতে ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোতে (ন্যাব) যোগ দেন। তারপরেই তাঁর করোনা সংক্রমণ ঘটে বলে খবর। ইউসুফ রাজা গিলানির ছেলে কাসিম গিলানি ট্যুইট করে এখবর জানান।

কাসিম ট্যুইট করে রীতিমত কটাক্ষ করেন পাকিস্তানের ইমরান খান সরকার ও ন্যাবকে। তিনি লেখেন অনেক ধন্যবাদ ইমরান সরকার ও ন্যাব। এবার প্রকৃত অর্থেই আমার বাবার জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। তিনি করোনা আক্রান্ত।

বৃহস্পতিবার পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের প্রধান শাহবাজ শরিফ করোনা আক্রান্ত হন। তিনিও আর্থিক তছরূপের দায়ে ন্যাবের সামনে হাজিরা দিয়েছিলেন।

এর আগে কোভিড১৯-এ আক্রান্ত হন প্রাক্তন পাক তারকা অল-রাউন্ডার শাহিদ আফ্রিদি। গত বৃহস্পতিবার থেকে শারীরীক অসুস্থতা অনুভব করায় করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তিনি। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান প্রাক্তন পাক ক্রিকেট তারকা।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন আফ্রিদি। তিনি লেখেন, ‘বৃহস্পতিবার থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না। খুব খারাপ বোধ করছিলাম। উপায় না দেখে করোনা পরীক্ষা করাই এবং দুর্ভাগ্যবশত রিপোর্ট পজিটিভ এসেছে। দ্রুত সুস্থতার জন্য তোমাদের প্রার্থনা চাইছি, ইনশা আল্লাহ।’

সবচেয়ে হাই-প্রোফাইল ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে করোনা আক্রান্ত হলেন আফ্রিদি। এর আগে তাঁর দেশোয়ালি একদা সতীর্থ তৌফিক উমরও আক্রান্ত হয়েছিলেন মারণ ভাইরাসে। যদিও তিনি করোনাকে হারিয়ে এখন সম্পূর্ণ সুস্থ। স্বাভাবিকভাবেই দেশের হয়ে ৩৯৮ ওয়ান-ডে ম্যাচ খেলা আফ্রিদির করোনায় আক্রান্ত হওয়ার খবরে উৎকণ্ঠা ছড়িয়েছে তাঁর অনুগামীদের মধ্যে।

গত ২৪ ঘন্টায় ২৯,৮৫০টি পরীক্ষা করা হয়েছে। দেশে মোট সুস্থের সংখ্যা ৫০,০৫৬। পাক অধিকৃত কাশ্মীরে ও বালুচিস্তানে কোন রোগি ভেন্টিলেটরে নেই বলে জানানো হয়েছে। ১৪০০ ভেন্টিলেটরের মধ্যে ৪০০টি করোনা আক্রান্তদের জন্য নির্ধারিত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৮৮জন। মোট মৃতের সংখ্যা ২৫৫১।

এই অবস্থার মধ্যেও পাক সাংসদে বাজেট পেশ করা হলে, উপস্থিত হতে পারেননি অধিকাংশ নেতাই। এমনকি বিরোধী নেতাও শেহবাজ সরিফ আক্রান্ত হয়েছেন করোনাতে। অর্থনীতি বিশেষজ্ঞ ডঃ আব্দুল হাফিদ শেখ জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে পাক অর্থনীতি ৩ ট্রিলিয়ন ক্ষতির মুখ দেখেছে।

The post করোনা আক্রান্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Y0mK8r
Post a Comment (0)
Previous Post Next Post