করোনা সংক্রমণে রাশ টানতে দেশেই ‘রেমডেসিভির’ উৎপাদন শুরু করছে ভারত

নয়াদিল্লি: ক্রমবর্ধমান করোনা সংক্রমণের দিকে তাকিয়ে এবার দেশেই অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির উৎপাদনের জন্য তৈরি হচ্ছে ভারত। তবে এই ওষুধ শুধুমাত্র ‘বিধিনিষেধ মেনে জরুরিভাবে’ ব্যবহারে অনুমোদিত হয়েছে।

ইন্ডিয়া ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইণ্ডিয়া কড়াভাবে জানিয়েছে, এই ওষুধ শুধুমাত্র করোনা ভাইরাসে ভীষণ অসুস্থতা নিয়ে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁদের জন্য ব্যবহার করা যাবে। এ বিষয়ে ভারতের চারটি প্রথমসারির ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেশে রেমডেসিভির তৈরির জন্য অনুমোদনের আবেদন জানিয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, “আবেদনগুলি বিস্তারিতভাবে পড়া এবং পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে মলিক্যিউলার কম্পাউন্ডের পরীক্ষা সরকারি ল্যাবরেটরিতে করা হবে। ডোজের ক্ষেত্রে সুরক্ষার দিকটি নির্দিষ্ট করা হলে ভারত নিজের দেশে তৈরি রেমডেসিভির দিয়ে লাভবান হবে”।

যেহেতু এখন এই ওষুধ ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে তাই অল্প পরিমাণে ব্যবহারের জন্য এই ওষুধ ব্যবহার করা হবে। যে সকল ডাক্তাররা এই ওষুধ দিচ্ছেন তাঁদের অবশ্যই প্রেসক্রিপশন দিতে হবে।

প্রথমে পাঁচটি ডোজে এই ওষুধ ব্যবহার করা হবে। ডাক্তারের পর্যবেক্ষণে প্রথমদিনে, একজন রোগীকে দুটি ডোজ দেওয়া হবে এবং আগামী চারদিন একটি করে ডোজ দেওয়া হবে। করোনা আক্রান্ত হয়ে যাদের অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৯৪-এর কম এবং রেসপিরেটরি রেট ২৪-এর কম তাঁদেরই শুধুমাত্র এই ওষুধ দেওয়া হবে”।

ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ‘অ্যাক্টিভ পোস্ট মার্কেটিং সারভিলেন্স’ করতে হবে যেখান থেকে ওষুধের ব্যবহার করে করোনা আক্রান্তরা কতটা লাভবান হয়েছেন তা বোঝা যাবে, এমন একটি রিপোর্ট তৈরি করে সরকারকে জমা করতে হবে।

জিলিড সায়েন্স (Gilead Sciences) জানিয়েছিল, রেমডেসিভির কোভিড রোগীদের উপর ব্যবহার করে গুরুত্বপূর্ণ কিছু উন্নতি দেখা যাচ্ছে। এই ওষুধ প্রথমে পাঁচদিনের জন্য ব্যবহার করতে দেওয়া হচ্ছে তবে ১০ দিনের জন্য যারা পেয়েছেন তাঁদের তরফে কোনও ভালো রেজাল্ট দেখা যায়নি। জিলিড রেগুলেটরি অনুমোদন পাওয়া সময়ের অপেক্ষা, তেমনটাই জানা গিয়েছে।

প্রসঙ্গত, করোনা যুদ্ধে সফলতার দিক দেখিয়েছে রেমডেসিভির, এবার মহারাষ্ট্র চাইছে সেই ওষুধের ট্রায়াল শুরু করতে। রাজ্যের কোভিড টাস্ক ফোর্স করোনা আক্রান্তদের বাঁচাতে মুখ্যমন্ত্রীকে এই ওষুধ ব্যবহারের জন্য আর্জি জানিয়েছেন।

The post করোনা সংক্রমণে রাশ টানতে দেশেই ‘রেমডেসিভির’ উৎপাদন শুরু করছে ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hq8XzB
إرسال تعليق (0)
أحدث أقدم