মুম্বই: প্রজন্মের পর প্রজন্ম এদেশে চা অথবা দুধের সঙ্গে পারলে জি বিস্কুট খাওয়ার অভ্যেস আছে অনেকের। ৮২ বছরের পুরনো এই ব্র্যান্ড হঠাৎ আবার লক ডাউনের সময় যেন জেগে উঠে খবরের শিরোনামে। কারণ দেখা গেল গত আট দশকের মধ্যে সবচেয়ে ভালো বিক্রি হলো এই মার্চ এপ্রিল মে মাসে। পারলে লকডাউনের শুরুর পরেই দ্রুত তার বিভিন্ন পণ্য উৎপাদনের কাজ শুরু করে এবং সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করছে।
অন্যতম পরিচিত বিস্কুটের ব্র্যান্ড পারলে জি ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটিকে দেখা গেল এই লকডাউনের সময় কয়েকটি মাসে রেকর্ড বিক্রি করতে।পাঁচ টাকার এই সস্তার বিস্কুটের প্যাকেট ঘরে ফিরতে থাকা হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের খিদে মিটিয়েছে অনেকটাই।
পারলে প্রোডক্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, মার্চ এপ্রিল এবং মে মাসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে গত আট দশকে। সামগ্রিকভাবে এই ব্র্যান্ডের বৃদ্ধি হয় ৫ শতাংশ এবং তারমধ্যে ৮০-৯০ শতাংশ বৃদ্ধির কারণ হলো পারলে জি বিক্রির জন্য।
২৪ মার্চ লকডাউন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই পারলে জি উৎপাদন চালু করে এইসব পণ্য উৎপাদিত হয়। সেই সময় অত্যাবশ্যকীয় খাদ্যের চাহিদার কথা মাথায় রেখে তাদের কর্মচারীদের জন্য উপযুক্ত পরিবহন ব্যবস্থা করা হয়।
এছাড়া প্রিমিয়াম ব্র্যান্ড যেমন, ব্রিটানিয়া গুড ডে, মেরি, মিলবিকিস , বোড়বন এবং পারলে জি-র হাইড অ্যান্ড সিক,ম্যারি, মোনাকো এবং ক্র্যাকজ্যাক এই সময় ভালোই বিক্রি হয়েছে। এছাড়া বেশকিছু স্থানীয়ভাবে উৎপাদিত বিস্কুটেরও এই সময় ভালো রকম বিক্রি হতে দেখা গিয়েছে।
The post ৮০ বছরের মধ্যে লকডাউনেই পারলে জি বিস্কুটের রেকর্ড বিক্রি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30DCCQ3