সকালেই ২৯ পেরোল কলকাতার তাপমাত্রা, বেলায় আরও বাড়বে পারদ

স্টাফ রিপোর্টার, কলকাতা : মরসুমে এই প্রথম ২৯ পেরিয়ে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বিগত কয়েকদিন ধরে বেড়েছে গরম। অস্বস্তিকর আবহাওয়াকে আর অস্বস্তিকর করে তুলছে অতিরিক্ত আর্দ্রতা। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও তা থেমে থাকছে শুধুমাত্র বিদ্যুতের ঝলকানিতে। শনিবার সকালের কলকাতার তাপমাত্রা ও হাওয়া অফিসের পূর্বাভাস সেই পরিস্থিতিকে আর স্পষ্ট করছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল। অর্থাৎ আজ সকালে পারদ চড়েছে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ , সর্বনিম্ন ৬০ শতাংশ। বৃষ্টি হয়নি। আজও অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৭ থেকে সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃষ্টি হয়নি। বর্ষার মরসুম কাছাকাছি, তাই বৃষ্টি না হলেই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে শনিবার দমদমের তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ১.১ মিলিমিটার। সল্টলেকের তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

চলতি সপ্তাহে বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ছিল। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃষ্টি হয়েছিল ৪.২ মিলিমিটার। এতেই পারদ কিছুটা নীচে নেমেছিল। কলকাতায় ৪১ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও দেয়। তবে তা কালবৈশাখীর শর্ত পূরণ করেনি।ওইদিন দমদমে বৃষ্টি হয়েছিল ৬.৪ মিলিমিটার। সল্টলেকে বৃষ্টি হয়েছিল ৮.৮ মিলিমিটার।

প্রসঙ্গত , চলতি সপ্তাহে মঙ্গলবার থেকেই দক্ষিনবঙ্গবাসীকে ভোগাচ্ছে অর্দ্রতাজনিত গরম এবং সূর্যের প্রখর রোদ। বিকেল হতেই আবহাওয়া বদল হচ্ছে। কখনও অল্প বিস্তর বৃষ্টিও হচ্ছে।

The post সকালেই ২৯ পেরোল কলকাতার তাপমাত্রা, বেলায় আরও বাড়বে পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UgY2y9
Post a Comment (0)
Previous Post Next Post