স্টাফ রিপোর্টার, বাঁকুড়া : আনলক-ওয়ান শুরু হতে না হতেই বাইক দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক। ঘটনায় আহত দুই ২। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জিৎ বাগদী (১৮)। আহতরা হলেন পচু বাউরী ও সন্তু বাউরী।
শুক্রবার ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার সোনামুখী থানার কোচডিহিতে। মৃত ও আহত যুবকদের বাড়ি সোনামুখী পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় ।
পুলিশ সূত্রে খবর, একটি মোটর বাইকে করে ওই তিন যুবক সোনামুখী থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল । সেই সময় কোচডিহিতে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিৎ বাগদি নামে ওই যুবকের । ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল য়ে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আহত দুই যুবককে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সোনামুখী পুরসভার বর্তমান প্রশাসক সুরজিৎ মুখোপাধ্যায়। তিনি বলেন , এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক ঘটনা । আগামী দিনে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
The post আনলক-ওয়ানে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত যুবক,আহত ৩ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/374xfuh