সন্ত্রাসবাদকে সাহায্য করা বন্ধ হয়েছে কাশ্মীরে, মানুষ শান্তি চান : সেনা

শ্রীনগর : কাশ্মীরের সন্ত্রাসবাদে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর চলতি বছরে যতবার হামলা হয়েছে জঙ্গিদের, প্রত্যেক বারই দেখা গিয়েছে হয় ব্যর্থ হয়েছে, নয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হয়েছে। সেনা বলছে জঙ্গিদের হামলা ধরণে স্পষ্ট চাপ রয়েছে অপরিকল্পিত পদ্ধতির। যেটা আগে ছিল না।

সূত্রের খবর কাশ্মীরিদের একাংশ যেভাবে জঙ্গিদের সাহায্য করত, সেই সাহায্য এখন আর পাচ্ছে না জঙ্গি সংগঠনগুলি। যা বেশ আশার আলো জাগাচ্ছে। কাশ্মীরিরা শান্তি চাইছেন। কোনও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে চাইছেন না তাঁরা। এমনই জানাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল বি এস রাজু। তাঁর মতে, বিচ্ছিন্নতাবাদীদের জনপ্রিয়তার ভিত্তিও কমে এসেছে। ফলে হালে পানি পাচ্ছে না জঙ্গিরা।

বি এস রাজুর মতে মানুষ পথ খুঁজছেন। সমাধান চাইছেন ও শান্তির রাস্তায় হাঁটতে চাইছেন। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের মধ্যে সমন্বয়ও কমে এসেছে অনেকটাই। ভারতীয় সেনার হাত ধরে নতুন বাঁচার রাস্তা খুঁজছে কাশ্মীর। ২০১৮ বা ২০১৯ সালের তুলনায় জঙ্গি কার্যকলাপ অনেকটাই কম হয়েছে ২০২০ সালে। কাশ্মীরিদের সাহায্য না পেয়ে আত্মগোপন করতে বাধ্য হয়েছে জঙ্গিরা।

উচ্চপদস্থ এই সেনা অফিসার জানাচ্ছেন জঙ্গি দলে কাশ্মীরি যুবকদের যোগদান করার প্রবণতাও অনেক কমেছে। জম্মু কাশ্মীর পুলিশের প্রধান দিলবাদ সিং জানান ২০১৮ সালে ২১৮ জন যুবক জঙ্গি দলে নাম লেখায়। ২০১৯ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১৩৯য়ে। ২০২০ সালে এখনও পর্যন্ত ৩৫ জন যুবক নিখোঁজ হয়েছে। পুলিশের সন্দেহ তাঁরা প্রত্যেকেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে।

এদিকে রবিবার সকালেই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার শুরু হয় ভারতীয় সেনা বাহিনীর। সোপিয়ানের রেবান এলাকায় এই এনকাউন্টার শুরুর খবর পাওয়া গিয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করে সেনা। জানা যায় কমপক্ষে ২ থেকে ৩ জন জঙ্গি ওই এলাকায় আত্মগোপন করে রয়েছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ১৭৮ ব্যাটেলিয়ন, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন টিম একযোগে তল্লাশি অভিযান শুরু করেছিল। এই সময়ই জঙ্গি ও বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়ে যায়।

শুক্রবারও কাশ্মীরের রাজৌরির কালাকোটে বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ ১ জঙ্গি। খবর মোতাবেক, বৃহস্পতিবার রাতে এই এনকাউন্টারে ওই জঙ্গিকে নিকেশ করা হয়।

The post সন্ত্রাসবাদকে সাহায্য করা বন্ধ হয়েছে কাশ্মীরে, মানুষ শান্তি চান : সেনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30gIazC
Post a Comment (0)
Previous Post Next Post