রাতভর থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির দুই সাংসদের

স্টাফ রিপোর্টার, বনগাঁ: বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যা সহ তিন জনকে মিথ্যা অভিযোগে আটক করেছে পুলিশ। এই অভিযোগেই রাতভর গাইগাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখালেন দুই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও শান্তনু ঠাকুর। আটক বিজেপি কর্মীদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিজেপির অভিযোগ, শনিবার সন্ধ্যায় বকচড়া পারোইপাড়া এলাকায় একটি একটি রাজনৈতিক বিবাদের ঘটনা ঘটে। সেখানে বিজেপির তরফে অপর্ণা মণ্ডল মধ্যস্থতার জন্য যান। অভিযোগ, সেখানেই পুলিশ অপর্ণা মণ্ডল-সহ তিনজনের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়ে গ্রেফতার করে।

তাদের আরও অভিযোগ, কোনও মহিলা পুলিশ ছাড়াই গ্রেফতার করা হয়ে বিজেপি সদস্য অপর্ণা মণ্ডলকে। পরে দুই সাংসদকে নিয়ে বিজেপি কর্মী, সদস্যরা গাইঘাটা থানা ঘেরাও করলে অপর্ণা মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁর স্বামী উজ্জ্বল মণ্ডল ও গাড়ির চালককে থানায় বসিয়ে রাখা হয়। দুজনকে ছেড়ে দেওয়ার দাবিতেই রাতভর থানার সামনে অবস্থান করলেন শান্তনু ঠাকুর ও সৌমিত্র খাঁ।

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন, ‘বাংলায় গণতন্ত্র নেই। পুলিশই মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে। অভিযুক্ত পুলিশ কর্মীর শাস্তির দাবি জানাচ্ছি।’

রবিবার সকালেও সেই বিক্ষোভ অব্যাহত ছিল। প্রায় ১২ ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবস্থান তুলে নেওয়া নিয়েছেন বিজেপি সাংসদরা।

The post রাতভর থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির দুই সাংসদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3eYSmRf
Post a Comment (0)
Previous Post Next Post