মিশন মঙ্গল, ১৫ জুলাই মহাকাশযান পাঠাচ্ছে এই দেশ

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাত মঙ্গল মিশন করতে চলেছে। যা কিনা আরব দেশের মধ্যে প্রথম। আগামী ৪০ দিনের মধ্যে আরব আমিরাত মঙ্গল মিশন চালু করবে। এই মিশন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছে যাবে। এই মিশনের মাধ্যমে আরব আমিরাতও নিজেদের মহাকাশ বিজ্ঞান শক্তি সম্পর্কে বিশ্বকে জানাতে চাইছে।

সংযুক্ত আরব আমিরাত ১৫ জুলাই ‘হপ মার্স মিশন’ চালু করবে। ২০১৪ সাল থেকেই এই মিশনের প্রস্তুতি চালাচ্ছে আরব আমিরাত। এই মিশনের প্রজেক্ট ম্যানেজার ওমরান শরাফ জানিয়েছেন, যে সব দেশ ইতিমধ্যে মঙ্গলে পৌঁছেছে তাঁদের মধ্যে এবার থেকে সংযুক্ত আরব আমিরাতেরও নাম নেওয়া হোক।

তিনি জানিয়েছেন, এই মুহূর্তে আরব আমিরাত মঙ্গলে কোনও উপগ্রহ নামাবে না, বরং মঙ্গল গ্রহের চারপাশে একটি উপগ্রহ চালু করা হবে, যা সারা বছর ধরে মঙ্গলের জলবায়ু সম্পর্কে তথ্য দেবে।

এই মিশনের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার সারা আল-আমিরি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল মিশন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে ক্রমাগত পরিবর্তনের কারণ কী তা জানাবে। এছাড়া মঙ্গল গ্রহের পৃষ্ঠে কতটা অক্সিজেন এবং হাইড্রোজেন রয়েছে, তাও জানা যাবে।

জানানো হয়েছে মঙ্গল থেকে প্রাপ্ত তথ্য বিশ্বের ২০০ টিরও বেশি সংস্থাকে দেবে আরব আমিরাত। এরমধ্যে থাকছে নাসার নামও।

অন্যদিকে চিন ও আমারিকাও জুলাইয়ের মধ্যে মঙ্গল গ্রহে মিশন চালু করতে চলেছে। তবে সংযুক্ত আরব আমিরাতের মিশনের সাথে চিন ও আমেরিকার মিশনের কোনও যোগসূত্র নেই।

The post মিশন মঙ্গল, ১৫ জুলাই মহাকাশযান পাঠাচ্ছে এই দেশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BV2VXD
إرسال تعليق (0)
أحدث أقدم