জেনেভা: আর কতো ? কেউ জানে না। বিশ্বকে তছনছ করা অদৃশ্য ঘাতকের হামলা চলছেই। সর্বশেষ হিসেবে ১ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। মৃত ৫ লক্ষের বেশি। করোনা মানুষের টানাটানি লড়াইয়ের মাঝে আশা জাগিয়ে মৃতের তুলনায় ১০ গুণের বেশি রোগী সুস্থ হয়েছেন।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসেবে বিশ্বে মৃতের সংখ্যা রবিবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ১ হাজারের বেশি। গত বছরের ডিসেম্বর মাসে চিন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)।
ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮১ হাজার ৫২২ জন। ৪১ লক্ষ ২১ হাজার ৮৫৭ জন চিকিৎসাধীন। এদের ২ শতাংশ আশঙ্কাজনক। ৫৪ লক্ষ ৫৮ হাজারের বেশি সুস্থ হয়েছেন।
মৃতের নিরিখে বিশ্বে প্রথম ৫ দেশের তালিকা:
১. আমেরিকা- মৃত ১ লক্ষ ২৮ হাজারের বেশি
২. ব্রাজিল- মৃত ৫৭ হাজারের বেশি
৩. ইংল্যান্ড- মৃত ৪৩ হাজার পার করেছে
৪. ফ্রান্স- ২৯ হাজারের বেশি
৫. স্পেন- ২৮ হাজারের বেশি
করোনা তার গতিপথ দক্ষিণ এশিয়ায় স্থির করছে। এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের। এক নজরে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি:
১. ভারত- ১৬ হাজারের বেশি মৃত
২. পাকিস্তান- ৪ হাজার পার করেছে মৃতের সংখ্যা
৩. বাংলাদেশ- ১ হাজার ৬শো পেরিয়ে আরও মৃত্যু বাড়ছে
৪. নেপাল- ২৮ জন মৃত
৫. শ্রীলঙ্কা- ১১ জন মৃত
৬. মালদ্বীপ- ৮ জন মৃত
৭. মায়ানমার- ৬ জন মৃত
৮. ভুটান- অভূতপূর্ব প্রতিরোধের নজির। করোনায় বিশ্বে গুটিকয় মৃত্যুহীন দেশের মধ্যে উল্লেখযোগ্য নাম।
The post করোনা মানুষে টানাটানি, ১ কোটির বেশি আক্রান্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YEt99t