নয়াদিল্লি: বেলাগাম সংক্রমণ। দেশে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট বাড়ার জেরেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আতঙ্কে না ভুগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শুক্রবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৯৭ হাজার ৫৩৫। দেশে করোনায় মৃত বেড়ে ৮ হাজার ৪৯৮।
লকডাউনের পঞ্চম পর্বে শুরু হয়ে গিয়েছে আনলক ১ তৎপরতা। ধীরে ধীরে ছন্দে ফেরার মরিয়া চেষ্টায় গোটা দেশ। খুলেছে অফিস-আদালত, দোকান-বাজার। পথে নেমেছে গাড়ি।
জনজীবন স্বাভাবিক করার এই পর্বেই মাত্রাছাড়া সংক্রমণ গোটা দেশে। দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষের ঘরে কড়া নাড়ছে। যদিও সুস্থও হচ্ছেন অনেকে। শুক্রবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৪৭ হাজার ১৯৫।
ইতিমধ্যেই করোনায় সর্বাধিক আক্রান্তের হারে ইউকে-কেও ছাপিয়ে গিয়েছে ভারত। বিশ্বে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার নিরিখে এখন চতুর্থ স্থানে ভারত। আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পরেই রয়েছে ভারত। বর্তমানে ইউকে-তে করোনা আক্রান্তের সংখ্যা ২,৯১,৫৮৮। রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৪.৯৩ লক্ষ, ব্রাজিলে ৭.৭২ লক্ষ ও আমেরিকায় ২০ লক্ষ।
দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। শুক্রবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৭ হাজার ৬৪৮। মহারাষ্ট্রে করোনায় মৃত বেড়ে ৩ হাজার ৫৯০। সংক্রমণ ছড়িয়ে পড়ার নিরিখে মহারাষ্ট্রের পরে4ই রয়েছে তামিলনাড়ু।
দক্ষিণের ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ৭১৬। এরপরেই রয়েছে রাজধানী দিল্লি। সংক্রমণ ব্যাপক হারে ছড়াচ্ছে রাজধানীতে। শুক্রবার সকাল পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৬৮৭।
The post একটানা লকডাউনেও বেলাগাম সংক্রমণ, দেশে করোনা আক্রান্ত ৩ লক্ষ ছুঁই ছুঁই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37ptPlL