নয়াদিল্লি: করোনা ভাইরাস পরিস্থিতিতে সুখবর, হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত সরকার। কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া বুধবার রাতে এমন ঘোষণা করেছেন।
ট্যুইট করে তিনি জানিয়েছেন, “ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এসইজেড/ইওইউ ছাড়া সকল প্রস্তুতকারকদের ২০ শতাংশ উৎপাদন দেশের বাজারে সরবরাহ করতে হবে। এ বিষয়ে ডিজিএফটি-কে নোটিশ জারি করার কঠা জানানো হয়েছে”।
কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়ার ঘোষণা কিছুক্ষণের মধ্যেই ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড নোটিশ জারি করেছে। যেখানে ডায়াগনস্টিক কিট রফতানির নীতি, ল্যাবরেটরি এবং ডায়াগনস্টিক অ্যাপারটাসের সংশোধনী নিয়ম আছে।
করোনা চিকিৎসায় সুরক্ষার দিকে নজর দিয়ে মে মাসের ২৫ তারিখ হাইড্রক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তবে ফের তা শুরু হতে চলেছে এমনটাই জানিয়েছে হু। ডেটা সেফটি মনিটরিং বোর্ড সব তথ্য যাচাই করে জানিয়েছে আন্তর্জাতিকভাবে হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল বন্ধ করার কোনও কারণ ছিল না তাই তা শুরু করা যেতে পারে।
হাইড্রক্সিক্লোরোকুইন সাধারণত আর্থারাইটিসের জন্য ব্যবহার হয়ে থাকে তবে কিছু জনপ্রতিনিধি যাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, হাইড্রক্সিক্লোরোকুইন খেয়ে তিনি ভালো আছেন। যার ফলে একবারে অনেক কেনার ছবি সামনে এসেছে। শুধু তাই নয়, ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী হাইড্রক্সিক্লোরোকুইনের পাশাপাশি অ্যান্টি-ম্যালেরিয়াল ক্লোরোকুইনও অল্প করোনা আক্রান্তদের ক্ষেত্রে ব্যবহারের উপদেশ দিয়েছেন।
ট্রাম্পের অনুরোধে ভারত ৩৫.৮২ লক্ষ ট্যাবলেট পাঠিয়েছে। সঙ্গে ৯ মেট্রিক টন ওষুধ তৈরির সামগ্রীও পাঠানো হয়েছে। শুধু আমেরিকা নয়, প্রাথমিকভাবে বিশ্বের বহু দেশে করোনা ভাইরাস মোকাবিলা করার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন পৌঁছে দিয়েছে ভারত।
The post হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dPZpvG