নয়াদিল্লি: উপসাগরীয় দেশগুলি থেকে আটকে পরা ভারতীয়দের দেশে ফেরাতে আরও ৫৮টি বিমানকে পরিষেবার যুক্ত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন সিভিল এভিয়েশন মন্ত্রী হরদীপ সিং পুরী।
ট্যুইট করে পুরী জানিয়েছেন, “আটকে পরা ভারতীয়দের দেশে ফেরাতে এখন থেকে ৩০ জুন অবধি আরও ৫৮টি বিমান চালানো হবে। বন্দে ভারত মিশনের তৃতীয় ধাপে উপসাগরীয় দেশগুলি থেকে বিমানের সংখ্যা ১০৭ থেকে বেড়ে ১৬৫ হয়েছে”।
এর আগে, পুরী জানিয়েছিলেন, বিদেশ থেকে এখনও অবধি বন্দে ভারত মিশনে ৭০০০০ মানুষকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
বন্দে ভারত মিশনের তৃতীয় ধাপের কাজ জুনের ১১ তারিখ থেকে শুরু করে জুনের ৩০ তারিখ অবধি চলবে।
বন্দে ভারত মিশনের প্রথম ধাপে ৬৪ বিমানে ১৪,৮০০ জনকে ফিরিয়ে আনা হয়েছে। দ্বিতীয় ধাপে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে। ৩১ দেশ থেকে ১৪৯ বিমান আরও ৩০ হাজার ভারতীয়কে দেশে ফেরাবে।
প্রথম ফেজে মে মাসের ৭ তারিখ থেকে ১৪ তারিখ অবধি প্রায় ১৫ হাজার মানুষকে ফেরানো হয়েছে। সেখানে ছিল ৬৪ বিমান যা ১২ দেশ থেকে দেশবাসীদের ফিরিয়েছে।
ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে নিখরচায় নয়, মোটা কড়ি গুণতে হবে বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের। ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বিমান-ভাড়া বাবদ দিতে হবে নাগরিকদের।
The post উপসাগরীয় দেশ থেকে ভারতীয়দের ফেরাতে বিমানের সংখ্যা ১০৭ থেকে বেড়ে ১৬৫ করল কেন্দ্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37mhP4t